রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ১২২৪ জনের
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ১২২৪ জনের
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন ৬৪ হাজার ৭৭১ জন। এবং যুক্তরাষ্ট্র একদিনে সর্বোচ্চ মৃত্যুতে নিজেদের রেকর্ডই ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র।
জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭৬ জন।
দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন। নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন।
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ৩১ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরইমধ্যে বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লাখ ৪৬ হাজার ৮৮৬ জন।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 