শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত একজনের মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত একজনের মৃত্যু
১২১১ বার পঠিত
বুধবার, ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত একজনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসির উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত এক ব্যক্তির মৃত্যুর পর একটি বাড়ি অবরুদ্ধ করেছে প্রশাসন।

৩৫ বছর বয়সী এই ব্যক্তি মঙ্গলবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মকবুলপুরে তার শ্বশুরবাড়িতে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত ১ এপ্রিল তার কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়। পরে তিনি তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখানে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।

ইউএনও ওই ব্যক্তির পরিবারের বরাতে বলেন, “মৃত্যুর আগে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। তিনি পরীক্ষা করালে টাইফয়েড ধরা পড়ে। তবে কী কারণে তিনি মারা গেছেন তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না।”

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ইউএনও বলেন, “এ ঘটনায় জেঠাগ্রামে তার শ্বশুরবাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে পুরো গ্রাম অবরুদ্ধ করা হবে।”



আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন