বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে একদিনে কভিড-১৯ মহামারিতে ১৭৩৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে একদিনে কভিড-১৯ মহামারিতে ১৭৩৬ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,খান শওকত যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রেও কভিড-১৯ মহামারি হু হু করে বাড়ছে প্রাণহানির ঘটনা। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৭৩৬ জনের। যা এখন পর্যন্ত কোনো একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ইউরোপের পর এবার রুদ্রমূর্তি ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ মহাদেশটির বিভিন্ন দেশে অসংখ্য প্রাণ কাড়ছে প্রতিদিন। এর মধ্যে বুধবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এর আগে ৪ এপ্রিল দেশটিতে করোনা ভাইরাসে ১৩৪৪ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে যাওয়া রোগটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪১ জনের। ১৮৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার। এতে প্রাণ গেছে ৮২ হাজার মানুষের। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩ লাখ ২ হাজার।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 