বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত থাকবে-স্বাস্থ্য মন্ত্রী
প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত থাকবে-স্বাস্থ্য মন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য দেশের প্রতিটি জেলায় কমপক্ষে তিনটি করে যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।
‘এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দু’টি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
চিঠিতে বলা হয়, বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দু’টি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 