শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৩১৮জন,অপেক্ষায় আরও ৪শ’
ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৩১৮জন,অপেক্ষায় আরও ৪শ’
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক,ঢাকা: আজ দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের দিল্লি ও চেন্নাইয়ে আটকে পড়া আরও ৩১৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দফায় দিল্লি থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ১৫১ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ১৬৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। দিল্লি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ভারতে চিকিৎসার জন্য যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক রোগী রয়েছেন।
এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিছু বাংলাদেশি শিক্ষার্থীও এ ফ্লাইটে এসেছেন। দিল্লি থেকে যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ ইমরানের নেতৃত্বে দূতাবাসের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা দেন।
বাংলাদেশ বিমানে আগামী ৩ দিনে মুম্বাই , কলকাতা ও দিল্লি থেকে আরও প্রায় ৪শ’ বাংলাদেশি ফিরবেন বলে জানিয়েছে হাইকমিশন।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 