সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের করোনা উৎপত্তি নিয়ে ট্রাম্পের অভিযোগ ‘ভুল’- ইইউ’
চীনের করোনা উৎপত্তি নিয়ে ট্রাম্পের অভিযোগ ‘ভুল’- ইইউ’
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব,ইইউ প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে যে অভিযোগ করেছেন তাকে ‘ভুল’ বলে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতকাল (রোববার) এক বক্তৃতায় বলেছেন, প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ উত্থাপন করা অনুচিত। তিনি আরো বলেন, ট্রাম্পের এই অভিযোগ বিবেচনায় নেয়ার আগে মনে রাখতে হবে, তিনি কয়েকদিন আগে করোনা মোকাবিলার জন্য জীবানুনাশক পান করার প্রস্তাব দিয়েছিলেন।
জোসেফ বোরেল একথা স্বীকার করেন যে, করোনাভাইরাসের কারণে চীন ও আমেরিকার মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা চীনের গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার তত্ত্ব প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার তার আগের দাবির পুনরাবৃত্তি করেন বলেন, চীনের উহান শহরের গবেষণাগারে প্রাণঘাতী এ ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে তার কাছে প্রমাণ রয়েছে।
এরপর গতকাল (রোববার) ট্রাম্পকে সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, করোনাভাইরাস মানবসৃষ্ট এবং এটি যে উহানের গবেষণাগারে তৈরি হয়েছে তার পক্ষে ওয়াশিংটনের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
চীন অবশ্য শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। বেইজিং বলছে, ওয়াশিংটনের এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগ তুলেছে মার্কিন সরকার।




স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ 