শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার বাতাস এখন দূষণমুক্ত
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার বাতাস এখন দূষণমুক্ত
১৬৮০ বার পঠিত
রবিবার, ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার বাতাস এখন দূষণমুক্ত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতিতে যানবাহন ও নির্মাণকাজ বন্ধ থাকায় ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে । গত বছরের এপ্রিলের সঙ্গে এ বছরের একই সময়ের বাতাসের মানের তুলনা করে দেখা যায়, বাতাসে দূষিত পদার্থের পরিমাণ অন্তত ১২ শতাংশ কম। বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে ঢাকার বায়ুর মান গত মাসে আগের বছরের তুলনায় ৩০ শতাংশ ভালো ছিল। আর স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের হিসাবে গত ৪৬ দিনে ঢাকার বায়ু আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ ভালো। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা পরিস্থিতিতে যানবাহন ও নির্মাণকাজ বন্ধ থাকায় বায়ুর মানের এই উন্নতি।

তবে বিশ্বের অন্যান্য দূষিত বায়ুর শহরের সঙ্গে তুলনা করলে ঢাকার উন্নতি বেশ কম। ভারতের দিল্লি ও কলকাতা, পাকিস্তানের করাচি, আফগানিস্তানের কাবুলের মতো শহরগুলো শীর্ষ ১০ দূষিত বায়ুর শহরের তালিকা থেকে সরে গেছে। কিন্তু গতকাল শনিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ১ থেকে ৫–এর মধ্যে ছিল। রাত সাতটায় ঢাকা দ্বিতীয় স্থানে চলে আসে। প্রথমে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা, তৃতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়।

এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বায়ুমান বিভাগের পরিচালক জিয়াউল হক বলেন, ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস যানবাহন ও নির্মাণকাজ বন্ধ থাকায় কিছুটা উন্নতি হয়েছে। তবে দূষণের প্রধান উৎস ইটভাটাগুলোর ৮০ শতাংশই খোলা, যে কারণে প্রত্যাশার তুলনায় উন্নতি কম।

পরিবেশ অধিদপ্তর ঢাকাসহ দেশের ১১টি প্রধান শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে। গত ১৫ মার্চ থেকে সংস্থাটি ঢাকা ছাড়া আর কোনো
শহরের বায়ুর মান পর্যবেক্ষণের তথ্য প্রকাশ করছে না। ঢাকার বায়ুর মানের তথ্য দুই–তিন দিন পরপর হালনাগাদ করে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটি মার্চ ও এপ্রিলের মধ্যে বাতাসে সূক্ষ্ম বস্তুকণা পিএম–১০ ও পিএম–২.৫ এর তুলনা করেছে। এতে দেখা গেছে, মার্চের তুলনায় এপ্রিলে পিএম–১০–এর পরিমাণ ১৬২ থেকে কমে ১৪৫ ও পিএম ২.৫–এর পরিমাণ ৬৮ থেকে কমে ৪৫ মাইক্রোগ্রাম হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে ঢাকার বায়ুর মান গত মাসে আগের বছরের তুলনায় ৩০ শতাংশ ভালো ছিল।

বায়ুর মানের এই উন্নতির কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তর থেকে বলা হচ্ছে, মূলত দূষণের প্রধান উৎসগুলো এখন বন্ধ। যানবাহনগুলো আগের চেয়ে অনেক কম চলাচল করছে। শহরের বেশির ভাগ স্থানে নির্মাণকাজও বন্ধ। বিশেষ করে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় অবকাঠামোগুলোর নির্মাণকাজ বন্ধ থাকায় ধুলাদূষণ হচ্ছে না।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বায়ুমান বিশেষজ্ঞ আবদুস সালামবলেন, ‘সরকারের উচিত হবে, লকডাউনের মাধ্যমে বায়ুর মানের যে উন্নতি হয়েছে, তা ধরে রাখার ব্যবস্থা করা। সে জন্য একসঙ্গে লকডাউন খুলে না দিয়ে আস্তে আস্তে খোলা এবং ভবিষ্যতে এই শহরের একেক স্থান একেক দিন বন্ধ রেখে বায়ুর মানের উন্নতি করা।’

স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের হিসাবে, ঢাকায় খুবই অস্বাস্থ্যকর বাতাস ছিল, এমন দিনের সংখ্যা ২০১৯ সালের ২৫ মার্চ থেকে ৯ মের মধ্যে ছিল ৫ দিন। এ বছর একই সময়ে তা কমে দুদিন হয়েছে। অস্বাস্থ্যকর দিন ১৬ থেকে কমে হয়েছে ১০ দিন। অন্যদিকে মাঝারি মানের বায়ু, বা ভালো বায়ুর দিন সংখ্যা গত বছর ছিল ২ দিন, এ বছর তা বেড়ে হয়েছে ১২ দিন।

এ ব্যাপারে ইউনিভার্সিটির অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, ‘সময়টিকে আরও গভীরভাবে মূল্যায়ন করতে হবে। ঢাকার বায়ুদূষণের কোন উৎসগুলো কীভাবে কমানো যেতে পারে, তা–ও এর মধ্য দিয়ে চিহ্নিত করা যেতে পারে; যাতে ভবিষ্যতে ঢাকার বায়ুর মান ভালো করার পরিকল্পনা করা যায়।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প