রবিবার, ১৭ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার এফ-২২ জঙ্গিবিমান বিধ্বস্ত
আমেরিকার এফ-২২ জঙ্গিবিমান বিধ্বস্ত
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্রের থেকে: আমেরিকার উন্নত প্রযুক্তিতে নির্মিত একটি এফ-২২ স্টিলথ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। আমেরিকার ফ্লোরিডার এগলিন এয়ার ফোর্স ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের পাইলট নিরাপদে বের হতে পেরেছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সামরিক বাহিনী বিমানের পাইলটের নাম প্রকাশ করে নি তবে জানিয়েছে যে, সামরিক ঘাঁটির হাসপাতলে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ১৫ কোটি ডলার দামের বিমানটি এগলিন ঘাঁটি থেকে ১২ মাইল উত্তর-পূর্বে ট্রেনিং রেঞ্জের ভেতরে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত বিমান
বিবৃতিতে বলা হয়েছে, এফ-২২ বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ মারা যায় নি কিংবা বেসরকারি কোনো সহায় সম্পত্তির ক্ষতি হয় নি।
কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। উন্নত প্রযুক্তির জন্য এফ-২২ জঙ্গিবিমান নিয়ে আমেরিকা অনেকটা গর্ব করে থাকে।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 