শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার (২৩ মে) টেলিফোনে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রায় ১৫ মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
ইহসানুল করিম বলেন, এ সময় ভুটানের প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজখবরও নেন এবং জানমালের ক্ষতিতে সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান। প্রেসসচিব বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনা ভাইরাস পরিস্থিতও স্থান পায়।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 