শিরোনাম:
●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত
১৪২৫ বার পঠিত
শনিবার, ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন আক্রান্ত

---বিবিসি২৪নিউজ,বাংলাদেশে নতুন করে ২,৬৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৫ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৬৩০২৬ জন আর মৃত্যু হয়েছে ৮৪৬ জনের।

নিয়মিত সংবাদ সম্মেলনে শনিবার এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি জানান, যারা শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২,৪৮৬ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১.১০ শতাংশ।

অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এই সময়ে সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩, ৩২৫ জন। আক্রান্তের বিচারে সুস্থতার হার ২১.১৪ শতাংশ। শনাক্তের হিসাবে মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী সাতজন। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষদের মৃত্যু বেশি হয়েছে। পুরুষদের মৃত্যুর হার ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে নয় জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

শুক্রবার তিনি জানিয়েছিলেন, এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। তিনি বলেন, যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তারাই বেশি মারা যাচ্ছেন ।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা চারদিন যাবত মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় আটই মার্চ। সেদিন তিনজন রোগী শনাক্ত হয়, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে দেশে এসেছিলেন।



এ পাতার আরও খবর

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল

আর্কাইভ

ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল