শিরোনাম:
●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ১৪ জুন ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » বলিউডের রাজপুত্র সুশান্ত্ সিং আত্মহত্যা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » বলিউডের রাজপুত্র সুশান্ত্ সিং আত্মহত্যা
১৮১২ বার পঠিত
রবিবার, ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলিউডের রাজপুত্র সুশান্ত্ সিং আত্মহত্যা

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত্ সিং রাজপুত আজ মুম্বাইয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর বয়েস হয়েছিল ৩৪।

আগাগোড়া পড়াশুনায় ভালো সুশান্ত্ দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি নিয়ে চলে গেলেন ফিল্ম লাইনে। মুম্বাইয়ে তাঁর প্রথম অভিনয় জীবন শুরু হয় ছোটপর্দায় হিন্দি সিরিয়ালে অভিনয় করে। সেখানে যথেষ্ট নাম করার পর তিনি বড় পর্দায় আসেন, ছোটপর্দায় অভিনয়ও চলতে থাকে।

চেতন ভগতের লেখা “কাই পো চে” ফিল্মে অভিনয় করে বড় পর্দায় প্রথম খ্যাতি। তারপর একে একে অনেক ছবি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য “ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী”, পরিচালনা দিবাকর ব্যানার্জি, এ ছাড়া “পিকে”, “কেদারনাথ”, “চিচোড়”, ইত্যাদি। বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় লোকের মন কেড়েছে।

সুদর্শন প্রাণোচ্ছল এই অভিনেতা গত মাস ছয়েক ধরে বিষণ্নতায় ভুগছিলেন। নিয়মিত মনোবিদের কাছে যাওয়া-আসা ছিল, চিকিৎসা চলছিল। প্রথমে ইরফান খান, ঠিক তার পরেই ঋষি কাপুর, দু’জনে ক্যানসারে, তারপর সঙ্গীতজ্ঞ ওয়াজিদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং আজ সুশান্তের মৃত্যু ফিল্ম জগতে শোকের আলোড়ন তুলেছে।

জানা গেছে শনিবার সন্ধ্যায় সুশান্ত মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর ছ’তলার ফ্ল্যাটে বন্ধুবান্ধব নিয়ে পানভোজনের আসর বসিয়েছিলেন। অনেক রাত করে তিনি শুতে যান। বন্ধুরাও অনেকে ওই বাড়িতেই রাতে থেকে গিয়েছিলেন। সকালে ধরেই নেওয়া হয়েছিল যে, তাড়াতাড়ি ঘুম ভাঙবে না। কিন্তু দুপুরেও তাঁকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।

এক সপ্তাহও হয়নি, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান তাঁর বাড়ির ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। সুশান্ত সেই সময় শোকবার্তায় লিখেছিলেন, “আত্মহত্যা না করলেই পারতে..” সুশান্তের শেষ ছবি “চিচোড়” গত বছর রিলিজ করেছিল। তার কাহিনির কেন্দ্রে ছিল সুশান্তের চরিত্র, যে আত্মহত্যা করা থেকে বিষাদগ্রস্ত মানুষদের বাঁচানোর কাজ করতো। সেই তিনি আজ নিজে সেই পথে রওনা হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইট বার্তায় বলেছেন, “একজন প্রাণোচ্ছল তরুণ অভিনেতাকে আজ আমরা হারালাম, অভিনয় জগতে যাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল।”



আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী