শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক অধিকার প্রতিষ্ঠায় ইরান-রাশিয়া এক সঙ্গে কাজ করবে !
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক অধিকার প্রতিষ্ঠায় ইরান-রাশিয়া এক সঙ্গে কাজ করবে !
১৮৩৭ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক অধিকার প্রতিষ্ঠায় ইরান-রাশিয়া এক সঙ্গে কাজ করবে !

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তেহরান-মস্কো আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলোর জরুরি সমাধানের লক্ষ্যে ন্যায্য ও বহুমুখি সমাধানের ব্যাপারে সম্মত হয়েছে। প্রচলিত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এ লক্ষ্যে এগিয়ে যেতে দেশদুটো ঐকমত্য পোষণ করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এবং তার রুশ সমপক্ষ সের্গেই ল্যাভরভ গতকাল মস্কোয় এক যৌথ বিবৃতিতে ওই সিদ্ধান্তের কথা জানান। দুদেশের পররাষ্ট্রমন্ত্রীই নিজেদের অভ্যন্তরীণ কিংবা পররাষ্ট্র বিষয়ে বিশেষ করে বৈধ সরকার পরিবর্তনের জন্য অন্য দেশ বা সরকারগুলোর যে-কোনো রকমের হস্তক্ষেপের নিন্দা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিপ তুরস্ক সফরের পর রাশিয়া সফর করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে চলমান পরিস্থিতিতে জারিপের কূটনৈতিক এই সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সমঝোতা ও বিশ্ব সংস্থা বিশেষ করে জাতিসংঘের নির্বাহী পরিষদ ও নিরাপত্তা পরিষদের বিভিন্ন ইশতেহার থেকে আমেরিকা একের পর এক নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও শৃঙ্ক্ষলার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তেমনি একটি প্রস্তাবের অন্তর্ভুক্ত। এ বিষয়টি নিয়েও রুশ-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্থান পেয়েছে।
কেলসি ডেভেনপোর্ট

চলতি বছরের ১৮ অক্টোবরে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার অস্ত্র বিস্তার রোধ বিভাগের পরিচালক কেলসি ডেভেনপোর্ট বলেছেন: পম্পেও যদি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে তাহলে পরমাণু সমঝোতার কবর রচিত হবে। কেননা পরমাণু সমঝোতায় দেওয়া অঙ্গিকারগুলো ইরান পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করেছে যদিও বহুমুখি এই অঙ্গিকারগুলো সমঝোতার সকল পক্ষকেই সমানভাবে মেনে চলার কথা ছিল। আমেরিকা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এখন পরমাণু সমঝোতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পথে রয়েছে। এ বিষয়টি আইএইএ’র মহাসচিবের প্রতিবেদনে উল্লেখ করার জন্য নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গারিবাবাদি নির্বাহী পরিষদের মৌসুমি বৈঠকে আহ্বান জানিয়েছেন।

জারিপের মস্কো সফরকালে জানানো তাঁর ওই আহ্বান গুরুত্বের দাবি রাখে। গারিবাবাদি বলেন: সমঝোতার অপর পক্ষগুলো বিশেষ করে ইউরোপীয় তিনটি দেশসহ আন্তর্জাতিক সমাজের উচিত দেরি না করে পরমাণু সমঝোতায় দেওয়া নিজেদের অঙ্গিকারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আস্থা ও বিশ্বাসযোগ্যতা দৃঢ় করা। তা না হলে ইরান বিরোধী কোনো প্রস্তাব গৃহীত হলে ইরানও নিরুপায় হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। তার পরিণতি সম্পর্কে অঙ্গিকার বাস্তবায়ন করতে অক্ষম ইউরোপীয় পক্ষগুলোকেও উপলব্ধি করা উচিত। গারিবাবাদি তাই ইউরোপীয় পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরমাণু সমঝোতা রক্ষায় তারা যদি কোনো পদক্ষেপ নিতে নাই পারে অন্তত পরিস্থতিকে যেন জটিলতর না করে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প