শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোভিড-১৯ আক্রান্ত ১৫ এমপি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোভিড-১৯ আক্রান্ত ১৫ এমপি
১১৬০ বার পঠিত
শনিবার, ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোভিড-১৯ আক্রান্ত ১৫ এমপি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা:বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু কর্মকর্তা-কর্মচারীই নয় ইতোমধ্যে ১৫ জন সংসদ সদস্যও আক্রান্ত হয়েছেন।

এদিকে, সংসদের চলতি বাজেট অধিবেশনের আগামী চারটি বৈঠকে যেসব সংসদ সদস্যরা অংশ নেবেন তাদের করোনা টেস্ট শুরু করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। ১৮ জনের টেস্টের রিপোর্টে পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ৯৪ কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।

প্রতিকূল পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। গত ১০ জুন শুরু হয়ে চার কার্যদিসব সংসদে বৈঠক হয়েছে। ২৩ জুন পর্যন্ত বৈঠক মুলতবি রাখা হয়েছে। এরপর আর মাত্র চার কার্যদিসব অর্থাৎ ২৩, ২৪, ২৯, ৩০ জুন সংসদে বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।

এই বৈঠকে সংসদ সদস্য কারা কারা অংশ নেবেন তার একটি তালিকাও করা হয়েছে। এই তালিকায় যারা আছেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে সংসদ সচিবালয়ের উদ্যোগে।

শনিবার (২০ জুন) থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন ২০ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় ও ভবনের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীদের নমুনাও নেওয়া হয়েছে। রোববারও এমপিদের নমুনা সংগ্রহ করা হবে।

এ বিষয়ে জানেতে চাওয়া হলে জাতীয় সংসদ সচিবালয়ের ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, আমরা যাদের টেস্ট করেছি এখন পর্যন্ত (১৮ জুন) ৯৪ জন শনাক্ত হয়েছেন। শনিবার থেকে এমপিদেরও করোনা টেস্ট করা শুরু হয়েছে। যারা পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবেন তাদের টেস্ট করা হচ্ছে।

এদিকে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৫ সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন।

আক্রান্তরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এদের মধ্যে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গত ১৩ জুন মারা যান। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্টোক করে মারা যান।

এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য বোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকার



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প