শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা দিবসের নির্বাচনী বার্তা দিলেন- ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা দিবসের নির্বাচনী বার্তা দিলেন- ট্রাম্প
১১৩২ বার পঠিত
সোমবার, ৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতা দিবসের নির্বাচনী বার্তা দিলেন- ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকে :প্রেসিডেন্ট ট্রাম্প সাউথ ডাকোটা ও ওয়াশিংটনে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে ফোর্থ জুলাই উদযাপন করলেন। আইন শৃংখলা রক্ষাসহ নানা বিষয় তুলে ধরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় তিনি নভেম্বরের নির্বাচনে এক ধরণের প্রচারণার বার্তা দিলেন আমেরিকানদেরকে।

সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছিলেন আমাদের হোয়াইট হাউজ সংবাদদাতা । তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন, সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরের সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হন। বেশির ভাগই করোনার বিস্তার এড়াতে মাস্ক পরেন।

তাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প আইন শৃংখলা রক্ষা ও বামপন্থী সমর্থকদের বিষয়ে জোর দেন, “এই ভয়ংকর আন্দোলনকে রোধ করতে হবে; আমেরিকান শিশুদেরকে রক্ষা করতে যে কোনো অবস্থায় এবং আমাদের প্রিয় আমেরিকান জীবনধারাকে সমুন্নত রাখতে হবে”।

মে মাসে মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এক মাসেরও বেশি সময় প্রতিবাদ বিক্ষোভের কারনে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের ভাষ্কর্যের শহর মাউন্ট রাশমোরে যান। প্রতিবাদের সময় বিভিন্ন স্থানে অনেক ভাস্কর্য ভেঙ্গে ফেলার নিন্দা জানানো হয় এবং সেগুলো রক্ষার ওপর জোর দেয়া হয়।

ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভেনেসা বিজলী বলেন, “মূলত মাউন্ট রাশমোরে তিনি যান তাঁর সমর্থকদেরকে একথা বলতে- যে, যেসব ভাস্কর্য ভাঙ্গার ঘটনা ঘটছে তা যদি আপনারা ভালো না মনে করেন, তাহলে আনি এই সর্ববৃহৎ ও অটল-অনড় ভাস্কর্যের পাশে এসে দাবী করছি এগুলো আমার”।

প্রেসিডেন্টের ভাষণে এ্যাংরি মবসহ নানা শব্দ থাকার কারণে অনেকেই এ ভাষণকে বিভেদ সৃষ্টিকর বলছেন, “আমরা জুলুমের শিকার হতে চাই না। আমরা হীনমন্যতার শিকার হতে চাইনা। এবং আমরা খারাপ লোকের ভিতি প্রদর্শনের শিকার হতে চাই না”।

নভেম্বর নির্বাচনকে ঘিরে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী জরিপে তাঁর “আমরা বনাম তারা” বিষয়টি গুরুত্ব পায়।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্লেষক মিশেল কর্নফিল্ডের মতে, “এই মুহুর্তে তাঁর প্রচারণা নয়; অনেক রিপাবলিকানই তাঁর বিরোধীতা করছেন”।

জাতীয় নির্বাচনী জরিপে দেখা যাচ্ছে ট্রাম্প বাইডেনের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে আছেন। ২০১৬ সালে হিলারি ক্লিন্টন জরিপে এগিয়ে থাকলেও তিনি ট্রাম্পের কাছে পরাজিত হন।

ডেমোক্রেসি ফান্ড ভোটার স্টাডি গ্রুপের কর্মকর্তা রবার্ট গ্রিফিনের মতে, “নির্বাচনের অনেক দিন বাকী; এর মধ্যে অনেক পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তবে এই মুহুর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বিগ্ন হবার যথেষ্ট কারন আছে। এখন যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে তাঁর উল্টো দিকে হেটে পাহাড়ে ওঠার মতো অবস্থা”।

এই মুহুর্তে যুক্তরাস্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের হার দৈনিক ৫০ হাজারের বেশী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিষেধ স্বত্বেও ফোর্থ জুলাইয়ে অনেক স্থানে জন সমাবেশ হয়। এজন্য সামনের দিনগুলোতে করোনা বিস্তারের আশংকা আছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প