মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা ব্রাজিলের প্রেসিডেন্ট আক্রান্ত
করোনা ব্রাজিলের প্রেসিডেন্ট আক্রান্ত
বিবিসি২৪নিউজ,লিটন মাহমুদ,ব্রাজিল থেকে: ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর করোনাভাইরাস ধরা পড়েছে। মি. বলসোনারো সোমবার জানিয়েছিলেন যে তার জ্বর এসেছে এবং গায়ে ব্যাথা শুরু হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে করোনাভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই।
এটা সামান্য ধরনের ফ্লু, এই ছিল তার যুক্তি।
তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রুপ করতেন।
নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে, শুধু মি. বলসোনারোই না তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।
ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরও তীব্রতর হবে। করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 