শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজ মারা গেছে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজ মারা গেছে
৮৫০ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাজাহান সিরাজ মারা গেছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতাপূর্ব সময়ে, ষাটের দশকের ছাত্র আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শাজাহান সিরাজ ঢাকায় মারা গেছেন।

ছাত্রলীগের মাধ্যমে ষাটের দশকের শুরুতে রাজনীতি শুরু হলে শেষ জীবনে জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিতে গিয়ে মন্ত্রী হয়েছিলেন ও দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

এরপর ক্রমশ অসুস্থতার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং গত বেশ কয়েকবছর তিনি ছিলেন শয্যাশায়ী।

তার সর্বশেষ রাজনৈতিক দল বিএনপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।

১৯৪৩ সালের পহেলা মার্চ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বেতডোবা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শাজাহান সিরাজ।

আমিনুর রহমান ও মোস্তফা ফিরোজ সম্পাদিত প্রামাণ্য সংসদ বইয়ের তথ্য অনুযায়ী,মোট পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন শাজাহান সিরাজ। এর মধ্যে চারবার জাসদ সংসদীয় দলের নেতা ছিলেন।

১৯৬২ সালে করটিয়া সা’দত কলেজের ছাত্র থাকাকালে রাজনীতিতে সক্রিয় হন ও পরে দুবার এ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের সাবেক এই নেতা মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ষাটের দশকে এগার দফা আন্দোলন ও ১৯৬৯ সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের জের ধরে যে গণঅভ্যুত্থান হয়েছিলো, সেসময়ের স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ চার নেতার একজন ছিলেন তিনি।

আব্দুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব ও শাজাহান সিরাজ তখন রাজনীতিতে পরিচিত হয়ে উঠেছিলেন ‘চার খলিফা’ নামে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজ ১৯৭১ সালের তেসরা মার্চ ঢাকায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স - বিএলএফ, যা মুজিব বাহিনী হিসেবে পরিচিত ছিলো তার একজন কমান্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধের পর গঠিত রাজনৈতিক দল জাসদ-এর প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক ছিলেন মিস্টার সিরাজ।

পরে এ দলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এক পর্যায়ে জাসদ ভাগ হলে তিনিও একটি অংশের নেতৃত্ব দিয়েছেন।

রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় ১৯৯৫ সালে তিনি জাসদ ছেড়ে যোগ দেন বিএনপিতে।

১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিএনপি অল্প কয়েকদিনের জন্য ক্ষমতায় থাকাকালে তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তিনি মন্ত্রী হন।

বিএনপি ক্ষমতা ছাড়ার পরেও অনেক দিন সক্রিয় ছিলেন তিনি। কিন্তু ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হলে ক্রমশ রাজনীতি থেকে গুটিয়ে নেন নিজেকে। সর্বশেষ গত কয়েক বছর তার শারীরিক অবস্থা ছিলো খুবই জটিল। তার স্ত্রী রাবেয়া সিরাজ বিএনপির রাজনীতির সাথে যুক্ত ও মহিলা দলের কেন্দ্রীয় নেতা। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছেন ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প