বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টির সুযোগ নেই: রাশিয়া ও জার্মানি
ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টির সুযোগ নেই: রাশিয়া ও জার্মানি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বানচাল করার জন্য আমেরিকা উঠেপড়ে চেষ্টা চালাচ্ছে তখন ওই সমঝোতায় সই করা দুই গুরুত্বপূর্ণ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টির কোনো সুযোগ নেই। গতকাল (বুধবার) মারকেল ও পুতিন ফোনালাপের সময় একথা বলেছেন।
যখন ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ক্রেমলিনের প্রেস অফিস জানিয়েছে, দুই নেতা ইরানের পরমাণু সমঝোতা রক্ষার প্রচেষ্টা, জার্মানি ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং করোনাভাইরাসের মহামারী মোকাবেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন।
২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরে তা অনুমোদিত হয়। সে অনুযায়ী, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চাইছে।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 