শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফটোগ্যালারি | সাবলিড » বলিউডের বচ্চন পরিবার হাসপাতালে ভর্তি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | ফটোগ্যালারি | সাবলিড » বলিউডের বচ্চন পরিবার হাসপাতালে ভর্তি
২৫২৪ বার পঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলিউডের বচ্চন পরিবার হাসপাতালে ভর্তি

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আর তাঁর ৮ বছরের মেয়ে আরাধ্যা । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওঁদের চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই।

সপ্তাহখানেক আগেই তাঁদের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে, তবে উপসর্গ খুবই হালকা হওয়ায় তাঁদের তখন নিজেদের বাড়িতেই আলাদাভাবে থাকতে বলা হয়েছিল। গতকাল রাতে তাঁদের শ্বাসকষ্ট হওয়ায় আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহখানেক আগেই ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন ও সুপারস্টার শ্বশুর অমিতাভ বচ্চনের করোনা ধরা পড়ে এবং তাঁরা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন। অমিতাভের ৭৭ বছর বয়েস আর নানা রকম শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকেরা সব সময় সতর্ক থাকছেন। তবে এমনিতে বচ্চন পরিবারের সকলেই ভালো আছেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে মুম্বাইয়ে তাঁদের চার-পাঁচটি বাংলো মুম্বাই পুরসভা পরিশোধনের পরে সিল করে দিয়েছে। অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের কিন্তু এখনও করোনা পরীক্ষায় নেগেটিভই রয়েছে।

শুধু বচ্চন পরিবার নয়, মুম্বাইয়ের বহু তারকা পরিবারেই করোনা ঢুকে পড়েছে। কয়েকদিন আগে অভিনেতা অনুপম খের যেমন জানিয়েছেন, তাঁর মা ও ভাইয়ের করোনা পজেটিভ ধরা পড়েছে। তেমন আমির খান, বনি কাপুর, করণ জোহর, রেখা, এঁদের বাড়িতেও কেউ না কেউ করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাঁদের কর্মচারীদের মধ্যে অনেকেরই করোনা পজিটিভ ধরা পড়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে এত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকার পরেও যদি এই ধরনের লোকের বাড়িতে করোনা ঢুকে পড়ে তা হলে আম আদমির কী দশা হবে!



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না