মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাত এড়াতে- জাতিসংঘের আহ্বান
আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাত এড়াতে- জাতিসংঘের আহ্বান
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,নিউইর্য়ক-জাতিসংঘ থেকে : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আজারবাইজান এবং আর্মেনিয়াকে পূর্ণমাত্রার সংঘাত এড়ানোর জন্য সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন । সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি সীমান্ত সংঘর্ষ এবং উত্তেজনা চরমে ওঠার পর জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানালেন।
জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিচ গতকাল (সোমবার) জানান, মহাসচিব গুতেরেস গভীর উদ্বেগ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান উত্তেজনার বিষয়টি লক্ষ্য করছেন। বিপর্যয় এড়ানোর জন্য তিনি দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা চরমে
কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। দু দেশের মধ্যে এ ইস্যুতে ১৯৯০’র দিকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সে সময় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ হাজার মানুষ নিহত হয়। ১৯৯৪ সালে দুপক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। ২০১৬ সালে দু’পক্ষের মধ্যে নতুন করে চার দিনের সংঘর্ষ হয় এবং সে সময় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছিল।
চলতি মাসের প্রথমদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এতে আজারবাইজানের অন্তত ১১ জন এবং আর্মেনিয়ার চারজন সেনা নিহত হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 