শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ৬
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ৬
১২৭৯ বার পঠিত
বুধবার, ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ৬

---বিবিসি২৪নিউজ,কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় লেগুনা-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই লেগুনা গাড়ির যাত্রী। এছাড়া আহত হয়েছেন আরও দুই যাত্রী। হতাহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে গেছে। নিহতদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজাদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩) এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

মহাসড়কের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পরপরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, লেগুনার আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের সঙ্গে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে এ পর্যন্ত ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প