শিরোনাম:
●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ-যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ-যুক্তরাষ্ট্রের
১৩৭৪ বার পঠিত
বুধবার, ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ-যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রে।

করোনাভাইরাসের উৎস নিয়ে শুক্রবারের মধ্যে কনস্যুলেটটি বন্ধ করে দিতে হবে, বলেছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন ‘মেধাস্বত্ব সুরক্ষিত রাখার স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চীন ‘রাজনৈতিক উসকানি’ এবং ‘নজিরবিহীন স্পর্ধা’ বলে নিন্দা জানিয়ে এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে কী পদক্ষেপ নেওয়া হতে পারে তা জানায়নি বেইজিং। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন কনস্যুলেট বন্ধের নির্দেশকে ‘গর্হিত’ কাজ এবং ‘অন্যায়’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ ভুল সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছি। তারপরও তারা এই ভুল পথ থেকে না সরলে চীন এর কঠোর পাল্টা জবাব দেবে।”

হিউস্টনের ওই চীনা কনস্যুলেট চত্বরে কয়েক ব্যক্তির বিনের ভেতর নথি পোড়ানোর ভিডিও মঙ্গলবার প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। তাতে ধারণা করা হচ্ছে, চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র পুড়িয়ে ফেলছেন। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং এই ঘটনার ব্যাপারে সরাসরি কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস বুধবার বলেছেন, “মার্কিন মেধাস্বত্ব এবং মার্কিনিদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে আমরা চীনের হিউস্টন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছি।”

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনও দেশের দূতাবাস বা কূটনৈতিক ভবনগুলো স্বাগতিক দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র আলাদা একটি বিবৃতিতে বলেছেন, “চীন বহু বছর ধরেই অবৈধভাবে বড় ধরনের গুপ্তচরবৃত্তি এবং প্রভাববিস্তারের কাজ করে চলেছে। গত কয়েকবছরে তাদের এই তৎপরতা আরও বেড়ে গেছে। অভ্যন্তরীন রাজনীতিতেও তারা হস্তক্ষেপ করছে।”

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস ছাড়াও যুক্তরাষ্ট্রে চীনের ৫টি কনসুলেট আছে; এর মধ্যে কেনো কেবল হিউস্টনেরটাই বন্ধের নির্দেশ দেওয়া হল ওর্টেগাস সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি।

কনস্যুলেট বন্ধের নির্দেশের নিন্দা করে চীন ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লংঘনেরও অভিযোগ করেছে।

চীন পাল্টা ব্যবস্থায় উহানে মার্কিন কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা। করোনাভাইরাসের কারণে উহানের ওই কনস্যুলেটের স্টাফ ও তাদের পরিবারকে এ বছরের শুরুর দিকেই সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে কনস্যুলেটটি বন্ধ করা হবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বলেছেন, “একে অপরের দেশে চীন ও যুক্তরাষ্ট্রের যে সংখ্যক দূতাবাস ও কনস্যুলেট আছে, যে পরিমাণ কূটনীতিক ও কর্মী কাজ করেন, তা হিসাব করলে চীনে কাজ করা মার্কিনির সংখ্যাই বেশি হবে।”

চীনে যুক্তরাষ্ট্রের কোন কনস্যুলেটটি বন্ধ করে দেওয়া উচিত তা নিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জরিপ চালাচ্ছে।

কোভিড-১৯ এর টিকা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশ্যে আসার অল্প সময়ের মধ্যেই হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধের এ নির্দেশ এল। তবে দুটো ঘটনার মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।



আর্কাইভ

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান