শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের ৪০ হাজার সেনা মোতায়েন
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের ৪০ হাজার সেনা মোতায়েন
১৩৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের ৪০ হাজার সেনা মোতায়েন

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,দিল্লি থেকে: ভারতীয় কূটনীতিক মহল থেকে জানানো হয়েছে, পূর্ব লাদাখের বিতর্কিত অঞ্চল থেকে এখনও সেনা সরিয়ে নেয়নি চীন। দিল্লি থেকে লে-র বিমান রওনা হওয়ার ১৫ মিনিটের মধ্যে শুরু হয়ে যায় হিমালয় পর্বতমালা। লাদাখ সীমান্ত থেকে যত সেনা সরাবার কথা ছিল, তা সরায়নি চীন। ভারতও লাদাখ অঞ্চল থেকে সেনা সরায়নি। প্যাংগং সহ বেশ কিছু অঞ্চল নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।অভিযোগ, গালওয়ান অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নিলেও লাদাখের অন্যান্য বিতর্কিত অঞ্চলে এখনও প্রায় ৪০ হাজার সৈন্য মোতায়েন রেখেছে চীন। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, তারাও আপাতত লাদাখ থেকে সৈন্য সরাচ্ছে না। ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা সম্পূর্ণ প্রশমিত হয়ে গিয়েছে, এমনটা এখনই বলা যাচ্ছে না।

মে মাসের শেষ পূর্ব লাদাখে প্যাংগং লেক অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রথম উত্তেজনা শুরু হয়। এই হ্রদের এক তৃতীয়ংশ ভারতের দখলে, দুই তৃতীয়াংশ চীনের। ভারতের দাবি হ্রদের ফিঙ্গার পয়েন্ট এক থেকে আট পর্যন্ত তাদের অঞ্চল। চীনের দাবি ফিঙ্গার পয়েন্ট চার পর্যন্ত তাদের দখলে। এর আগেও এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ হয়েছে। মে মাসের শেষ পর্বে এই অঞ্চলে দুই দেশের সৈন্য হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে উত্তেজনা চরমে পৌঁছয় ১৫ জুন রাতে। ওই দিন গালওয়ান অঞ্চলে পেট্রল পয়েন্ট ১৪ তে দুই দেশের সেনার মধ্যে তীব্র সংঘর্ষ হয়। মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। তারপর থেকেই দুই দেশ প্রকৃত সীমান্ত রেখা বরাবর সেনা বাড়াতে শুরু করে।

তবে একই সঙ্গে সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনাও শুরু হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহে দুই দেশ একটি রফাসূত্রে পৌঁছয়। ঠিক হয়, সীমান্তে উত্তেজনা কমাতে এবং সুসম্পর্ক বজায় রাখতে দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নেবে। গালওয়ান অঞ্চলে সে প্রক্রিয়া শুরুও হয়ে যায়। কিন্তু প্রশ্ন ওঠে প্যাংগং, ডেপসং এবং গোগরা হট স্প্রিং নিয়ে। কারণ এই তিনটি অঞ্চলের ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ ঐতিহাসিক। ফলে ওই অঞ্চলে কোন দেশ কতটা সেনা পিছিয়ে নেবে, তা নিয়ে কূটনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন ছিল। আরও একটি প্রশ্ন একই সঙ্গে উত্থাপন করছিলেন বিশেষজ্ঞরা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সৈন্য সরিয়ে নিলেও, এখনই কি দুই দেশ বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরাবে?

---গালওয়ানে ভারত-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। তারপর চীনের উদ্দেশে তেমন কড়া বার্তা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রক্তাক্ত সংঘাতের আড়াই সপ্তাহ পরেও সেনা সরেনি। সেনা পর্যায়ে আলোচনায় দ্রুত কোনও ফল হচ্ছে না। এই অবস্থায় লাদাখে দাঁড়িয়ে চীনকে কড়া বার্তা দিতে চেয়েছেন মোদী।

সাম্প্রতিক রিপোর্টে সেই প্রশ্নেরই উত্তর মিলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক কিলোমিটার পিছিয়ে গেলেও চীন সৈন্য সংখ্যা কমায়নি। বিতর্কিত এলাকায় প্রায় ৪০ হাজার পিপলস লিবারেশন আর্মির জওয়ান মোতায়েন আছে। তারই সঙ্গে লং ডিস্ট্যান্স ক্ষেপনাস্ত্র, বিমানধ্বংসকারী মিসাইলও মজুত করা আছে। ভারতও লাদাখ থেকে সৈন্য সরিয়ে নেয়নি। চীনের প্রায় সমপরিমাণ সেনা ভারতও মজুত রেখেছে। লে সামরিক বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান রাখা আছে। আট মিনিটের মধ্যে যা প্রকৃত সীমান্ত রেখায় পৌঁছে যেতে পারে।

সূত্র জানাচ্ছে, প্যাংগং, ডেপসং এবং গোগরা হট স্প্রিং নিয়ে দুই দেশই কোনও সমাধান সূত্রে পৌঁছতে পারেনি। ফলে সীমান্ত উত্তেজনা কমানো যাচ্ছে না। প্যাংগংয়ে ফিঙ্গার পয়েন্ট পাঁচে চীনা সেনা এখনও রয়েছে।

তা হলে কি ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ না হলেও উত্তেজনা কমার সম্ভাবনা এখনই নেই। দুই দেশ যতদিন এলাকায় সেনা মোতায়েন রাখবে, তত দিন এমন আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোনও দেশই সেনা সরাবে বলে মনে করা হচ্ছে না। এই পরিস্থিতি সামান্য উত্তেজনা হলেই তা বড় সংঘাতের চেহারা নেবে বলে মনে করছেন তাঁরা।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না