শিরোনাম:
●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প কতটুকু সফলতা পাবে?
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প কতটুকু সফলতা পাবে?
১৪৬৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প কতটুকু সফলতা পাবে?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশের কক্সবাজার প্রধানমন্ত্রীর খুরুশকুলে একটি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়নে, ছয়শ’ পরিবার পেয়েছে নতুন ঠিকানা৷ যারা ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়েছে সরকার থেকে তাদের দেয়া হয়েছে একটি করে ফ্ল্যাট৷একসময় তাদের বাড়িঘর ছিল, মাথা গোঁজার ঠাই ছিল৷ কিন্তু ১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছেন উদ্বাস্তুতে৷ এমন ভাগ্যহারাদের জন্য বাংলাদেশের কক্সবাজারে খুরুশকুলে একটি আশ্রয়ণ প্রকল্পের বাস্তবায়ন চলছে৷ এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৬০০ পরিবার তাদের ফ্ল্যাট বুঝে পাচ্ছে৷ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন৷

তিনি বলেন, ‘‘খুরুশকুলে আলাদা একটি সুন্দর শহর গড়ে উঠবে৷ আপনারা এতদিন যেভাবে ছিলেন কষ্টের মধ্যে, আমি নিজে গিয়েছি, আমি দেখেছি সেই জায়গা, কাজেই আপনারা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন৷ আপনাদের ছেলেমেয়েরাও ভালোভাবে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমরা চাই৷’’

প্রকল্পটি কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে৷ মোট ২৫৩ একর জমির ওপর গড়ে ওঠা প্রকল্পটিকে ভাগ করা হয়েছে ৪টি জোনে৷ সেখানে চার হাজার ৪০৯টি পরিবার একটি করে ফ্ল্যাট পাবে৷ পাশাপাশি থাকছে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাও৷ প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘‘চারটি জোনের মধ্যে পর্যটন জোন, শুঁটকি মহল, বাফার জোন৷ এর মধ্যে পর্যটন জোনটি বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে পৃথক ডিপিপির মাধ্যমে৷ অত্যাধুনিক পর্যটন সুবিধা বলতে যা বোঝায়, এখানে সবই থাকবে৷ শুঁটকি মহলে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, বিক্রি, ইটিপি সুবিধা থাকবে, যাতে বর্জ্য নদীতে না যায়৷ এখানে যারা থাকবে, তারা নিজেরাও অর্থনৈতিকভাবে এবং পেশাগতভাবে নিশ্চিত থাকবেন যাতে জীবনকে তারা ভালো করতে পারেন৷’’

---১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সহায়-সম্বলহারা মানুষ আশ্রয় নিয়েছিলেন কক্সবাজারে পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া ও নাজিরার টেক এলাকায়৷ কিন্তু কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ফলে শেষ আশ্রয়টুকু হারাতে বসেছিল তারা৷ পরবর্তীতে ১৮৩৯ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়, যেখানে মোট ১৩৯টি পাঁচ তলা ভবন নির্মাণের কথা রয়েছে৷ এরমধ্যে শেষ হয়েছে ২০টির নির্মাণ কাজ৷ স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মনে করেন, এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের শিকার উদ্বাস্তুদের পুনর্বাসনে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করতে পেরেছে৷ তিনি বলেন, ‘‘ উন্নত দেশও জলবায়ু পরিবর্তনে এত বড় প্রকল্প নেয়নি৷ চার হাজার ৪০৯ টি পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে ৬০০ পরিবার এখন এখানে এসেছে৷ আশা করছি সহসাই বাকি সব পরিবার এখানে আসবেন৷’’



এ পাতার আরও খবর

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া

আর্কাইভ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা