শিরোনাম:
●   ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ●   হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে ●   কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা। ●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » বিশ্বকাপ বিক্রির অভিযোগে- সাঙ্গাকারা
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » বিশ্বকাপ বিক্রির অভিযোগে- সাঙ্গাকারা
১৭২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ বিক্রির অভিযোগে- সাঙ্গাকারা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দা আলুথগামাগে।সবার মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন তার দাবি, ভারতের জেতা ২০১১ বিশ্বকাপের ফাইনালটি পাতানো ছিল। শ্রীলঙ্কা টাকার বিনিময়ে ওই বিশ্বকাপ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি।সাবেক ক্রীড়ামন্ত্রীর এমন বিস্ফোরক দাবির পর তদন্ত শুরু করে শ্রীলঙ্কা সরকার। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা ওই বিশ্বকাপে লঙ্কান দলকে নেতৃত্ব দেয়া কুমার সাঙ্গাকারা, সিনিয়র ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে, ওপেনার উপুল থারাঙ্গাকে। এমনকি প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়।

তবে শেষ পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি তেমন কিছুই। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গত ২ জুলাই তদন্ত কার্যক্রম বাতিল ঘোষণা করে পুলিশ। তবে সাঙ্গাকারার মতো একজন ব্যক্তিত্ব ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়বেন, মেনে নিতে পারছেন না তার অনেক ভক্তই।

যেখানেই যান, এই প্রশ্নটার মুখে পড়তেই হয় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট সাঙ্গাকারাকে। তবে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের মুখে পড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। তার মতে, ক্রিকেটের ভালোর জন্য এটা হতেই পারে।

‘ক্রিকবাজে’র সঙ্গে এই বিষয়টি নিয়ে সাঙ্গাকারা বলেন, ‘এটা হতাশাজনক, সেইসঙ্গে কিছুটা কৌতুহলী ব্যাপার ছিল। কেননা আমাদের সাবেক ক্রীড়ামন্ত্রী সম্প্রতি উদ্ভট একটা দাবি তুলেছিলেন। ফলে আমাদের সেখানে গিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আসলে এই প্রক্রিয়ার মধ্যে যাওয়া এবং প্রশ্নের উত্তর দেয়া, এসব বিবৃতি-সব কিছুই সত্যি সত্যি ক্রিকেটের ভালোর জন্য। সেটা হোক আমাকে, নির্বাচক, মাহেলা কিংবা যাকেই করা হোক না কেন। আমার মনে হয়, খেলাটার প্রতি শ্রদ্ধার ব্যাপারটা কি, সেটি মানুষকে বোঝাতেও এই প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বরং দুর্নীতিপরায়নদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানই তুলে ধরেছেন। তিনি বলেন, ‘ক্রিকেটে সৎ মানুষের দরকার আছে। এমন মানুষের দরকার যারা মনের কথা বলতে ভয় পায় না। কোনো বিষয়ে উত্তর দিতে হলে নিজেকে লুকানোর প্রয়োজন নেই। আপনি যে কোনো প্রশ্নেরই জবাব দিতে পারেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড