শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ সহায়তা প্রদানের সুপারি- ইউএনডিপির
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ সহায়তা প্রদানের সুপারি- ইউএনডিপির
১১৯৮ বার পঠিত
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ সহায়তা প্রদানের সুপারি- ইউএনডিপির

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক : ইউএনডিপি এক প্রতিবেদনে বলেছেন করোনাকালে জীবিকার উপায় হারিয়ে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১৩২টি উন্নয়নশীল দেশের ২৭০ কোটি মানুষের নগদ সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। বিশ্ব ব্যাপী দরিদ্র জনগোষ্ঠী করোনা মহামারির কারনে এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী বা ইউএনডিপি এসকল বিপর্যস্ত মানুষকে নগদ সহায়তা প্রদানের সুপারিশ করেছে।

শুক্রবার প্রতিবেদনে বলা হয় এ জন্য প্রতি মাসে প্রায় ২০ হাজার কোটি ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় হবে। ইউএনডিপি করোনার প্রকোপ থেকে রক্ষা করতে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশ বা ৬ কোটি ৫৩ লাখের বেশি দরিদ্র মানুষকে নগদ ভাতা দেওয়া জরুরি বলে মনে করছে। এই পরিমাণ মানুষকে প্রতি মাসে ন্যূনতম ২৫ ডলারের সমপরিমাণ ২১০০ টাকা করে দেওয়ার পরামর্শ দিয়ে সংস্থাটি বলেছে এ জন্য সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে জরুরি ভিত্তিতে দরিদ্র মানুষকে সাময়িক আর্থিক সহায়তা দিলে করোনা সংক্রমণের গতি কমতে পারে। নগদ অর্থ সহায়তার পাশাপাশি মানুষের চাকরি নিশ্চিত করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহায়তা বাড়ানো এবং প্রান্তিক মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় দেশের প্রতি ১০ জন শ্রমিকের সাত জনই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন এবং তাদের ঘরে বসে আয় করার উপায় নাই।

---ইউএনডিপি বলেছে নগদ সহায়তা দেয়ার এ ব্যবস্থা বেশ কার্যকর এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে কারণ এখন বাংলাদেশসহ সমগ্র বিশ্বে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যেই ৫০ লাখ মানুষকে এককালীন আড়াই হাজার টাকা দেওয়ার একটি কর্মসূচি সম্পন্ন করেছে।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ ইউএনডিপি এর এই পরামর্শ সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন সরকারের তরফে এ ধরনের কোন উদ্যোগ নেয়া হলে তা এই করোনা কালে দরিদ্র মানুষের খুবই উপকারে আসবে। উল্লেখ্য, ইউএনডিপি কয়েক মাস ধরে বিশ্বের ৬০টি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর করোনা ভাইরাসরে প্রভাব নিয়ে সমীক্ষা করেছে যাতে দেখা গেছে এসকল দেশের গরিব ও ঝুঁকিতে থাকা বহু মানুষ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নাই।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না