শনিবার, ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরাইলে- মার্কিন জেনারেলের গোপন সফরের কারন কি?
ইসরাইলে- মার্কিন জেনারেলের গোপন সফরের কারন কি?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলে গোপন সফরে গেছেন আমেরিকা জয়েন্টস চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। তার এ সফরের মধ্যদিয়ে ইরানের একটি যাত্রীবাহী বিমান হয়রানি করার পর আমেরিকা ও ইসরাইলের পক্ষ থেকে ইরানবিরোধী নতুন কোন অপকর্ম করা হতে পারে বলে আশঙ্কা জোরদার হয়েছে।
তেল আবিব সফরে গিয়ে জেনারেল মিলি ইসরাইলের সামরিক বাহিনী ও গুপ্তচর সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানঘাঁটিতে বৈঠক করেন। এছাড়া, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন সেনাপ্রধান বৈঠক করেন। এসব বৈঠকে তিনি আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
ইরানের যাত্রীবাহী বিমানকে বাধা দেয় মার্কিন জঙ্গিবিমান
ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ জানান, মার্কিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে তিনি ইরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “যেকোন পরিস্থিতি এবং হুমকি মোকাবেলার জন্য ইসরাইলের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং শত্রুকে আমাদের পরীক্ষা করার সুযোগ দেয়া ঠিক হবে না।”
এর একদিন আগে সিরিয়ার আকাশসীমায় আমেরিকার দুটি এফ-১৫ যুদ্ধবিমান ইরানের একটি বেসামরিক যাত্রীবাহী বিমানকে বিপজ্জনকভাবে বাধা দেয়। এ ঘটনার জন্য ইরান কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।




ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত 