মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » লেবাননে বড় ধরণের বিস্ফোরণ- বহু হতাহতের আশংকা
লেবাননে বড় ধরণের বিস্ফোরণ- বহু হতাহতের আশংকা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফেরণে বহু মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে অন্তত দশজনের নিহত হবার খবর পাওয়া গেছে। অসমর্থিত সূত্রে দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী হামাদ হাসান বলেছেন প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
বৈরুত বিস্ফোরণের পর কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়
এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তার মনে হয়েছিল তিনি মারা যাবেন।
হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে।দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
বৈরুত
স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
এই বিস্ফোরণ ঘটেছে একটা স্পর্শকাতর সময়ে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি
গাড়ি বোমা বিস্ফোরণে মি. হারিরির হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেবার কথা শুক্রবার। দ্বিতীয় বিস্ফোরণটি মি. হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা কর হচ্ছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 