শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লেবাননকে কেন ফ্রান্সের অধীনে দেখতে চান?
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » লেবাননকে কেন ফ্রান্সের অধীনে দেখতে চান?
১০৪৫ বার পঠিত
রবিবার, ৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেবাননকে কেন ফ্রান্সের অধীনে দেখতে চান?

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব,ফ্রান্স থেকে: আগামী ১০ বছরের জন্য লেবাননকে ফ্রান্সের অধীনে দেখতে চেয়ে অনলাইনে একটি পিটিশন শুরু হয়েছে৷ শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৬০ হাজার জন এতে সাক্ষর করেছেন৷ কিন্তু কেন?

১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের পর এখন লেবাননের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ৷ তাই গত অক্টোবরে সে দেশে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়৷ আর্থিক দুরবস্থার জন্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করেন অনেকে৷মঙ্গলবার বৈরুত বন্দরে বিস্ফোরণের পর বুধবার কমিউনিটি পিটিশন ওয়েবসাইট avaaz.com-এ একটি পিটিশন শুরু হয়৷ ‘লেবাননকে আগামী ১০ বছরের জন্য ফ্রান্সের অধীনে নিন’ শীর্ষক এই পিটিশনে বলা হয়েছে, ‘‘লেবাননের কর্মকর্তারা দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন৷… তাই আমরা মনে করি, একটি সুষ্ঠু পরিচালনা পদ্ধতি প্রতিষ্ঠা করতে লেবাননের ফ্রান্সের অধীনে যাওয়া উচিত৷’’মাক্রোঁর সফর

১৯২০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত লেবানন ফ্রান্সের অধীনে ছিল৷ মঙ্গলবারের বিস্ফোরণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ লেবানন সফরে যান৷ সেখানে বৈরুতের বাসিন্দারা তার কাছে লেবাননের নেতাদের বিরুদ্ধে তাদের ক্ষোভের কারণ তুলে ধরেন৷মাক্রোঁর মন্তব্য

---ফরাসি প্রেসিডেন্ট লেবাননের বাসিন্দাদের জানান, তিনি লেবাননের নেতাদের কাছে ‘একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা’ প্রস্তাব করবেন৷ এরপর ১ সেপ্টেম্বর আবারও লেবাননে আসবেন৷ এই সময়ের মধ্যে লেবাননের নেতারা প্রস্তাব বাস্তবায়ন না করলে তার দায়িত্ব তিনি নেবেন বলে বৈরুতের বাসিন্দাদের আশ্বস্ত করেন মাক্রোঁ৷

মঙ্গলবারের বিস্ফোরণের পর বিভিন্ন দেশ লেবাননে সহায়তা পাঠাচ্ছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ আগামী কয়েকদিনের মধ্যে একটি আন্তর্জাতিক ত্রাণ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন৷

অর্থনীতি ঠিক করতে ২০ বিলিয়ন ডলার চায় লেবানন৷ এ লক্ষ্যে মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল৷ কিন্তু সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য না হওয়ায় আলোচনা স্থগিত আছে৷ ফ্রান্স, জার্মানিও লেবাননে রাজনৈতিক সংস্কারের উপর জোর দিয়েছে৷



এ পাতার আরও খবর

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড

আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা