শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার সেনাদের হাতে ইরানি তেল ট্যাংকার আটক
আমেরিকার সেনাদের হাতে ইরানি তেল ট্যাংকার আটক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলাগামী কয়েকটি ইরানি তেল ট্যাংকার মার্কিন সেনারা আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে তেহরান। কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেছেন, এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আজ (শুক্রবার) সকালে সেদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, আমেরিকা ভেনিজুয়েলাগামী ইরানের চারটি তেল ট্যাংকার আটক করেছে। কিন্তু ইরানি রাষ্ট্রদূত বলছেন, আমেরিকা যে চারটি তেল ট্যাংকার আটক করেছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
সুলতানি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন: “এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্রের আরেকটি ডাহা মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ, আটক জাহাজগুলোর মালিক যেমন ইরান নয় তেমনি এগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।”
ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, “সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে ধামাচাপা দিতে পারবে না।”




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 