সোমবার, ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিবিসি২নিউজ,নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে সুমন গুরুতর আহত হয় এবং তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 