শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মক্কা-মদিনার মসজিদুল হারাম ও নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারী
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মক্কা-মদিনার মসজিদুল হারাম ও নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারী
১০৩৬ বার পঠিত
সোমবার, ১৭ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মক্কা-মদিনার মসজিদুল হারাম ও নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারী

---বিবিসি২নিউজ,রুহুল আমীন,সৌদি আরব থেকে : সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদে ১০ নারীকে নেতৃস্থানীয় পদে নিয়োগ দেয়া হয়েছে৷ শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ইসলামিক রাজ্যটিতে ধর্মীয় প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীদের নিয়োগ দেয়ার ঘটনা বিরল৷ তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেয়া হয়েছে৷

মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ দেয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া বলে মনে করছেন অনেকে৷ এই ১০ নারীকে দুই মসজিদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে৷

দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে কয়েকজনকে প্রশাসনিক পদেও নিয়োগ দেয়া হয়েছে৷ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই নিয়োগের উদ্দেশ্য ‘‘সৌদি নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ক্ষমতায়ন করা৷” সৌদি গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেও ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে এই দুই মসজিদের বিভিন্ন পদে৷

সৌদি অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ ভিশন ২০৩০ গ্রহণ করেছেন৷ নারীর চাকরির ক্ষেত্র সম্প্রসারণও এর মধ্যে অন্যতম৷ সৌদি সরকারের হিসেব অনুযায়ী ২০১৫ সালে দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ছিল আট লাখের একটু বেশি৷ ২০১৯ সালে তা ১০ লাখ ছাড়িয়েছে৷

যে ১০টি অধিকার পেয়েছেন সৌদি আরবে নারীরা
১৯৫৫: মেয়েদের জন্য প্রথম স্কুল, ১৯৭০: মেয়েদের প্রথম বিশ্ববিদ্যাসৌদি আরবের রাজধানী রিয়াদে এখন বিপুল সংখ্যক ছাত্রীকে স্কুলে যেতে দেখা যায়৷ কিন্তু আজ থেকে ৬২ বছর আগে চিত্রটা এমন ছিল না৷ সৌদি আরবে মেয়েদের প্রথম স্কুল দার আল হানান৷ আর রিয়াদ কলেজ অফ এডুকেশন সৌদি নারীদের প্রথম বিশ্ববিদ্যালয়, যেটি চালু হয় ১৯৭০ সালে৷



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না