শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ কেন এই সফর ?
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ কেন এই সফর ?
১৪০৫ বার পঠিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ কেন এই সফর ?

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন,আগামীকাল বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক সম্পর্ক ঝালাই, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সহযোগিতা ও দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় স্থান পাবে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা একদিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে শ্রিংলার।

মাসুদ বিন মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নন-ইস্যুগুলো অতিরঞ্জিত আকারে প্রকাশ হচ্ছে। সেটার কারণে পাবলিক পারসেপশনে একটি প্রভাবও পড়ছে। এগুলো আমরা নিশ্চয় দেখবো। কারণ, এটা ঠিক না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের দেখা করার বিষয় নিয়ে একটি খবর ছাপা হলো, যার আসলে কোনও ভিত্তি নেই।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী এই করোনা পরিস্থিতিতে কারও সঙ্গে দেখা করছেন না। বিদেশিদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তারপরও সোমবারে একটি নির্দেশনা পেয়েছি সেপ্টেম্বর থেকে বিষয়টি পুনরায় স্বাভাবিক করার জন্য। যত দেশের রাষ্ট্রদূতদের দেখা করার অনুরোধ জমে রয়েছে তাদের সবার সঙ্গে আস্তে আস্তে প্রধানমন্ত্রী দেখা করবেন।

এতে সেপ্টেম্বরে ভারতীয় রাষ্ট্রদূতের যাওয়ার সময় চলে আসবে জানিয়ে সচিব বলেন, বিদায়ী সাক্ষাৎ তারা চেয়েছেন এবং সেটি হয়ে যাবে। এর সঙ্গে অন্য যাদেরটা জমে আছে তারাও দেখা পাবেন। অর্থাৎ পুরো বিষয়টি সেপ্টেম্বরের পরে স্বাভাবিক হবে।

মাসুদ বলেন, রাষ্ট্রদূত দেখা করতে পারছেন না এটি একটি নন-ইস্যু এবং এ বিষয়টি বড় আকারে দেখা দিয়েছে। এগুলো একদম আমলে নেওয়া ঠিক হবে না। প্রেস স্বাধীন এবং তারা তাদের মতো লিখছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু নিউজপোর্টাল, বিশেষ করে ভারতের কিছু পোর্টাল বানোয়াট খবর ছাপাচ্ছে। সেখানে কিছু ছবি ছাপা হয়েছে যেগুলো ফটোশপ করা।

এই পোর্টালগুলো কিছু ব্যক্তিবিশেষকে টার্গেট করে সংবাদ ছাপাচ্ছে জানিয়ে সচিব বলেন, প্রেস স্বাধীন আছে। কিন্তু আমরা তাদের উৎসাহ দিতে পারি যাতে এ ধরনের অবান্তর বিষয় না লেখে। সেটি আমাদের দেশে হোক বা তাদের দেশে হোক।

এ বিষয়টি দুই সচিবের বৈঠকে উঠবে কিনা জানতে চাইলে মাসুদ বলেন, আমরা যেটি চাচ্ছি তাদের কর্তৃপক্ষ যেন বিষয়টি দেখে। আমরা হয়তো আলোচনার মধ্যে রাখতে পারি। কারণ, আমরা চাইবো দুই দেশের সম্পর্কের মধ্যে এ ধরনের ডিসট্র্যাকশন যেন না হয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ এবং এটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অনেক ভালো কাজ হয়েছে। ট্রান্সশিপমেন্ট, ট্রেনে কার্গো চলাচল হচ্ছে। প্রচুর বাংলাদেশি আটকে ছিল এবং তাদের ফেরত আনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে প্রকল্পগুলোও বসে নাই।

বৈশ্বিক অস্থিরতা

উপমহাদেশে একটি অস্থিরতা আছে এবং এটি বৈশ্বিক অস্থিরতার একটি অংশ জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ বা ভারতের সঙ্গে চীনের সম্প্রতি ঝামেলা হলো- এই বিষয়গুলো কীভাবে আসবে আমি জানি না। তবে আলোচনা হতে পারে। তবে এই বিষয়গুলো আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও ডিসট্র্যাকশন হিসেবে কাজ করবে না, এটি আমরা চাই।

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর এবং একই সঙ্গে চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে জানিয়ে সচিব বলেন, একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না।

সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কের মাত্রা ভিন্ন উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সম্পর্কের সঙ্গে চীনের সম্পর্ককে তুলনা করলে সেটি ঠিক হবে না। অঙ্কের হিসাবে হয়তো বলবেন চীনের সঙ্গে বাণিজ্য বেশি হয়েছে এবং ভারতের সঙ্গে কম হয়েছে। কিন্তু বিষয়টি এত সহজভাবে দেখাটা ঠিক হবে না।

হঠাৎ করে ভারতের পররাষ্ট্র সচিব কেন আসছেন জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিভিন্নমুখী এবং এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। বিভিন্ন সময়ে বিভিন্ন সফর হতে পারে এবং অতীতেও হয়েছে।

কোভিড না থাকলে এবং সময়টা স্বাভাবিক হলে আমাদের ভারতে একাধিকবার যাওয়া হতো জানিয়ে মাসুদ বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এর আগে প্রায় ছয় মাস আগে এসেছেন এবং এরমধ্যে স্বাভাবিক ক্ষেত্রে তার দ্বিতীয়বার আসার সময় হয়ে গেছে। করোনার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু ইস্যুগুলো থেমে থাকছে না। কোভিড একটি বড় ইস্যু এবং এখানে সহযোগিতার বিষয় আছে।

কী কী বিষয় আলোচনা হবে

চীন, রাশিয়া, আমেরিকা ও অক্সফোর্ড কোভিড-১৯ টিকা নিয়ে গবেষণা করছে এবং এরমধ্যে অক্সফোর্ডের বিষয়টি দেখছে ভারতীয়রা এবং তারা ট্রায়াল করছে।

পররাষ্ট্র সচিব বলেন, ’ভারতীয় ওষুধ কোম্পানি টিকা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এমনও হতে পারে আমাদের দেশে এই টিকা বানানো যেতে পারে।

ভারত থেকে প্রচুর টেকনিশিয়ান ও বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন জানিয়ে তিনি বলেন, ’আমাদের দেশ থেকে অনেক মানুষের ভারতে যাওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে চিকিৎসার কারণে অনেক লোক যায় এবং তারা এখন যেতে পারছেন না।’

সরকারের কাছে প্রচুর অনুরোধ আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ইস্যুটি অবশ্যই তুলবো। আমরা যেমন প্রয়োজন অনুযায়ী লোক আসতে দিচ্ছি তারাও যেন আমাদের লোক আস্তে আস্তে যেতে দেয়।’

বাণিজ্যের বিষয়ে সীমান্ত রাজ্যগুলো বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে জানিয়ে তিনি বলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও কিছু নিষেধ করেনি এবং কেন্দ্র থেকে চেষ্টা করা হচ্ছে বিষয়টি সমাধান করার।

ভারতের জাতীয় নিবন্ধন বা নাগরিকত্ব আইনের মতো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় না এই সফরে আলোচনা হবে। ওদের পক্ষ থেকে যদি কোনও আপডেট থাকে বা রিঅ্যাসুরেন্স থাকে তবে আমরা সেটি অবশ্যই শুনতে চাইবো, তবে এটি নিয়ে আলোচনা করা বা মীমাংসা হওয়ার মতো বিষয় এখানে থাকবে না।’



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প