মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : মার্কিন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন,ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট । সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে।
বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত প্রেসিডেন্ট নন। তিনি একজন ভুল প্রেসিডেন্ট।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় ভার্চুয়াল কনভেনশন শুরু হয়েছে। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা।
মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে ট্রাম্প সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহানুভূতির অভাব লক্ষ্য করছি। আমি পরিষ্কারভাবে বলছি, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ।
মিশেল ওবামা বলেন, দেশের শিশুরাও দেখছে নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদের দেশের শত্রু আখ্যা দিচ্ছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 