শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা বাংলাদেশে ১৭ ভাগ মানুষের কাজ নেই,ঢাকা ছেড়েছে অনেক !
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা বাংলাদেশে ১৭ ভাগ মানুষের কাজ নেই,ঢাকা ছেড়েছে অনেক !
১১৭০ বার পঠিত
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা বাংলাদেশে ১৭ ভাগ মানুষের কাজ নেই,ঢাকা ছেড়েছে অনেক !

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশে করোনা সব হিসেব নিকেশ পাল্টে মঙ্গলবার এক মাসের মধ্যে রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছেন। পরিস্থিতি ফের জটিল হচ্ছে। মঙ্গলবারের চিত্র দেখে বিশেষজ্ঞরা এমনটাই ধারণা করছেন। শনাক্তের তালিকায় তিন হাজার ছাড়িয়ে আরও দুইশো যোগ হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন,ঈদ পরবর্তী পরিস্থিতি খারাপ হতে পারে।স্বাস্থ্য দপ্তরের প্রেস রিলিজ থেকে জানা যায়, ৯১টি ল্যাবে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষার পর শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। সবমিলিয়ে দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন শনাক্ত হয়েছেন।

করোনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আজিজুর রহমান মারা গেছেন।ওদিকে এক গবেষণায় করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতির একটি চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে করোনা। পিপিআরসি ও বিআইজিডির যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষা বলছে, কাজ না থাকায় প্রায় ১৬ ভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে গেছেন। চট্টগ্রাম ছেড়েছেন আট ভাগ মানুষ। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, এই মহামারিতে ক্ষুদ্র ব্যবসায়ী, দক্ষ, অদক্ষ শ্রমিক কাজ হারিয়েছে সবচেয়ে বেশি।

নেতিবাচক প্রভাব পড়েছে নারীদের ওপর। জুন মাসেও অর্ধেকেরও বেশি নারী গৃহকর্মী কোন কাজ খুঁজে পাননি। গবেষণায় দেখা যায় মহামারি শুরুর এক মাস পর এপ্রিল মাসে গ্রামের ৫০ ভাগ এবং বস্তি এলাকায় মাত্র ৩২ ভাগ পরিবার কোনরকম আয়মূলক কাজে জড়িত ছিল। করোনার আগে প্রায় সবাই তিন বেলা খেতে পারতো। কিন্তু জুন নাগাদ বস্তি এলাকার ১১ ভাগ ও গ্রামে ছয় ভাগ পরিবার তিনবেলা খেতে পারছে না। ঢাকায় এই হার ১৫ ভাগ। গবেষণাকারীরা এটাকে গোপন ক্ষুধা বলে বর্ণনা করেছেন। গবেষণায় বলা হয়, করোনা বাংলাদেশে এক নতুন দরিদ্র শ্রেণি তৈরি করেছে। এই নতুন দরিদ্রের হিসাবে ধরলে বর্তমানে বাংলাদেশ দারিদ্র্যের হার ৪২ শতাংশ।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, লোকজন কাজ করার চেষ্টা করবে কিন্তু তার জন্য তাকে একটা পরিবেশ পেতে হবে। যেখানে সে সাহস পাবে। আত্মবিশ্বাস তৈরির জন্য নতুন ন্যাশনাল মুড প্রয়োজন এই মন্তব্যও করেন তিনি।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না