রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সব ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন
বাংলাদেশের সব ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদকঃ অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাসভবনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশের মোট ৪৯২টি উপজেলার প্রত্যেক উপজেলায় ৪ জন করে সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছে। আজ শনিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের তত্ত্বাবধানে এই মোতায়েন নিশ্চিত করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বাহিনীর মর্যাদাকে সমুন্নত রেখে আনসারদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশ দিয়েছেন। মিজানুর রহমান বলেন, অতীতের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ আত্মত্যাগ, দেশ প্রেম ও কর্তব্য নিষ্ঠার পরিচয় রাখবে। তিনি বলেন, করোনা মহামারির এই সময় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অধিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে আনসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।




বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া 