রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে নিয়ে চিন্তিত কংগ্রেস নেতা : স্যান্ডার্স
ট্রাম্পকে নিয়ে চিন্তিত কংগ্রেস নেতা : স্যান্ডার্স
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃমার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবে না। গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স একথা বলেন।
তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়া ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং দুজন ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।
এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন, “এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে।”
ডোনাল্ড ট্রাম্প
বার্নি স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন।
আমেরিকার এ প্রবীণ সিনেটর বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে- যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 