শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৭ সেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৭ সেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী
১৩৬৮ বার পঠিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৭ সেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতি বেদক, জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে কোভিড-১৯, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন, শিশুস্বাস্থ্য, অভিবাসী শ্রমিক, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং শান্তিরক্ষার মতো বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এসময় তিনি জাতিসংঘ দিবস এবং সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের সূচি উল্লেখ করে এ কে মোমেন বলেন, এবার অন্তত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্তত ছয়টিতে তিনি বক্তব্য রাখবেন।

আজই ভোর তিনটায় (দিনগত) ৭৫তম জাতিসংঘ দিবস ও সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৩ তারিখও একটা ইভেন্ট আছে।
২৪ সেপ্টেম্বর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের আরও দুটি বৈঠকে অংশ নেবেন তিনি। আর ১ অক্টোবর বেইজিং উইমেনস বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এবার জাতিসংঘের সব আয়োজনই ভার্চ্যুয়ালভাবে আয়োজিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৭৫তম দিবস উপলক্ষে এবারের আয়োজন জাতিসংঘের জন্য খুবই বিশেষ ছিল। তাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে এটি আয়োজন করার। কিন্তু করোনার কারণে এবার সেটি অনলাইনে এবং ভার্চ্যুয়ালি আয়োজিত হবে। সেখানে (জাতিসংঘ সদর দপ্তর) সীমিত সংখ্যক অফিসিয়াল উপস্থিত থাকবেন। তবে সকল বক্তব্য প্রদান, বৈঠক ভার্চ্যুয়ালিই হবে। আমাদের প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দেবেন সেগুলোও প্রি-রেকর্ডেড এবং ভিডিওগুলো পাঠানো হবে। শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবার হচ্ছে না। তবে মন্ত্রী পর্যায়ে সীমিত সংখ্যক কিছু দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন এজেন্ডা সম্পর্কে আব্দুল মোমেন বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ‘দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউএন উই নিড: রিএফার্মিং আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু মাল্টিল্যাটারালিজম’। সেই হিসেবে আমরা এবার বহুপাক্ষিক সহযোগিতার দিকে জোর দিচ্ছি। এছাড়াও কোভিড-১৯, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), রোহিঙ্গা ইস্যু এবং ১৯৯৫ সালে বেইজিং উইমেন কনফারেন্স এর ২৫তম বার্ষিকী উপলক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে আমাদের আলোকপাত থাকবে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় আমাদের গৃহীত পদক্ষেপ এবং বিশ্ববাসীর পার্টনারশিপ, করোনার ভ্যাকসিন যেন সবাই সমানভাবে পায় সেই আহ্বান, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে নিজ বক্তব্যে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্দিষ্ট করে কেমন হবে সেটা আমরা এখনই বলতে পারছি না।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না