মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ইরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দিল আমেরিকা
বিবিসি২৪নিউজ,ফরিদাা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিয়েছে । ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিবৃতি প্রকাশ করে ইরানবিরোধী নিষেধাজ্ঞার কথা জানান ট্রাম্প
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন; যদিও ট্রাম্প মুখে একথার স্বীকারোক্তি দেননি।
এদিকে ইরানবিরোধী নাটককে পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের ঘোষিত নয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। অথচ ট্রাম্পের মতো তারা এ কাজটি একটি যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে করতে পারতেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 