শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়া দ্বীপের সমুদ্রসৈকতে আটকে পড়ে ৪০০ তিমির মৃত্যু
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়া দ্বীপের সমুদ্রসৈকতে আটকে পড়ে ৪০০ তিমির মৃত্যু
১৮৬৮ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়া দ্বীপের সমুদ্রসৈকতে আটকে পড়ে ৪০০ তিমির মৃত্যু

---বিবিসি২৪নিউজ, সালেহ চৌধুরী, অস্ট্রেলিয়া থেকেঃ  অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার সমুদ্রসৈকতে আটকে পড়ে প্রায় ৪০০ পাইলট তিমি মারা গেছে। ধারণা করা হচ্ছে, বিশ্বে এর আগে একই স্থানে এত সংখ্যক তিমির মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে ১৯৯৬ সালে ৩২০টি তিমির সৈকতে আটকে পড়া রেকর্ড করা হয়েছিল।

আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত তাসমানিয়ার উদ্ধারকর্মীরা ৫০টির মতো তিমি গভীর পানিতে পাঠিয়েছেন। তাঁদের আশা, আরও ৩০টি তিমি তাঁরা ফেরত পাঠাতে পারবেন। এ জন্য অনেক তিমিকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখাসহ নানান উপায়ে ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে। পরে অবস্থা বুঝে এসব তিমি সাগরে ভাসানো হবে। সেখানকার বন্য প্রাণীবিষয়ক জীববিদ ক্রিস কার্লিয়নের ভাষ্য, বালুচরে আটকে থাকা পাইলট তিমি এভাবে তিন-চার দিন বাঁচিয়ে রাখা যায়।

উপকূলের ম্যাককুয়েরি হেডস এলাকার বালুচর ও অগভীর জলে আটকেরা পড়া এসব তিমি গত সোমবার প্রথম কর্তৃপক্ষের নজরে আসে। তাসমানিয়ান মেরিটাইম কনজারভেশন প্রোগ্রামের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সেখানে কাছাকাছি দূরত্বে তিনটি ভাগে ২৭০টি তিমি রয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, তাদের সে ভাষ্য সঠিক নয়। চলমান হিসাব মতে, জীবিত ও মৃত মিলে সৈকতে আটকে পড়া তিমির সংখ্যা প্রায় ৫০০টি। তাসমানিয়ানস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের আঞ্চলিক ব্যবস্থাপক নিক ডেকা বলেন, ঠিক কতটি তিমি সৈকতে আটকে পড়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

তাসমানিয়ান রাজ্য সরকার বলছে, সর্বশেষ তিমিটি জীবিত থাকা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলবে। তাসমানিয়ানস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের আঞ্চলিক ব্যবস্থাপক নিক ডেকা বলেন, মৃত তিমিগুলো উপকূলে মাটিচাপা দেওয়া হবে অথবা উন্মুক্ত সাগরে ফেলে দেওয়া হবে।

সোমবার তাসমানিয়ান মেরিটাইম কনজারভেশন প্রোগ্রামের ৪০ কর্মী উদ্ধার অভিযানে অংশ নিলেও বর্তমানে উদ্ধারকর্মীর সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বলছেন, তাঁদের অভিযানে বড় বাধা সমুদ্রের প্রচণ্ড ঢেউ। কারণ যখনই কোনো তিমি বালুচর থেকে কিছুটা আলাদা করা হয়, তখনই ঢেউ এদের কূলে ঠেলে দেয়। সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির তিমি গবেষক অধ্যাপক পিটার হ্যারিসন বলেন, পানির উচ্ছ্বাস না থাকলে উপকূলে আটকে পড়া তিমি ওজনের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে।

এক স্থানেই ৯০ তিমির মৃত্যু
তাসমানিয়া উপকূলের ম্যাককুয়েরি হেডসের তিনটি স্থানে আটকে পড়া ২৭০টির মতো তিমি পাওয়া গেছে। অস্ট্রেলিয়া, ২১ সেপ্টেম্বর
তাসমানিয়ায় আটকে পড়া তিমিগুলো লম্বা পাখনাওয়ালা পাইলট তিমি। এ প্রজাতির তিমি ডলফিনের গোত্রভুক্ত। পাইলট তিমি ৭ মিটার (২২ ফুট) পর্যন্ত লম্বা হয়ে থাকে, ওজন হয় তিন টন পর্যন্ত। তবে ঠিক কী কারণে এতগুলো তিমি উপকূলে ওঠে এসেছে, তার কারণ ব্যাখ্যা করতে পারেননি সেখানকার প্রাণিবিদেরা। প্রাণিবিদ ক্রিস কার্লিয়নের ধারণা, পথ ভুলে এসব তিমি উপকূলে চলে এসেছে। দলবদ্ধ হয়ে বসবাসকারী এসব তিমি দলনেতাকে অনুসরণ করে চলাচল করে। হয়তো দুই-একটি তিমি পথ ভুল করেছে, আর স্বভাবজাত কারণে অন্যরাও পিছু নিয়েছে।



এ পাতার আরও খবর

ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩ অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল
নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ
বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা
ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প