শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মাদক মামলায় এনসিবি-র দফতরে অভিনেত্রী দীপিকা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মাদক মামলায় এনসিবি-র দফতরে অভিনেত্রী দীপিকা
১৪৮০ বার পঠিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক মামলায় এনসিবি-র দফতরে অভিনেত্রী দীপিকা

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকেঃ মাদক মামলায় জেরার মুখোমুখি হতে মুম্বইয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে পৌঁছলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সুশান্ত সিংহ রাজপুতের হত্যার তদন্তে যে মাদক যোগ ধরা পড়ে, তাতে দীপিকার নামও উঠে এসেছে। তার জন্য অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল এনসিবি। দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও এ দিন ফের এনসিবির দফতরে পৌঁছেছেন। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জল্পনা।

দীপিকাকে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এনসিবি-র বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) দফতরে জেরা করা হচ্ছে। এ দিন সকালেই সেখানে পৌঁছে যান তিনি। দীপিকা উৎকণ্ঠায় ভোগেন বলে জেরার সময় স্বামী রণবীর সিংহ তাঁর সঙ্গে থাকতে চেয়েছেন বলে গতকাল শোনা গিয়েছিল। তবে এমন কোনও অনুরোধ তাঁদের কাছে এসে পৌঁছয়নি বলে জানিয় দেন তদন্তকারীরা। এ দিন একাই গেস্ট হাউস পৌঁছন দীপিকা। তাঁর সঙ্গে দেখা যায়নি রণবীরকে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ সামনে আসার পর থেকেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তাতে দীপিকার মতো হেভিওয়েট নায়িকা তথা ‘এ লিস্টার’-এর নাম এই মামলায় উঠে আসার পর থেকে তা অন্য মাত্রা পেয়েছে। চর্চা শুরু হয়েছে তাঁর জীবনযাত্রা নিয়ে। এমন অবস্থায় তাঁর প্রতিটি পদক্ষেপের দিকে যে সকলের নজর আটকে রয়েছে, তা বিলক্ষণ জানেন দীপিকা। তাই এ দিন একেবারে সাদামাটা পোশাকেই এনসিবি-র দফতরে পৌঁছন তিনি। তারকা সুলভ কোনও আচরণ দেখা যায়নি তাঁর মধ্যে। কালো চশমায় চোখও ঢেকে রাখেননি। বরং করোনা কালে সতর্ক বিধি মেনে মুখ ছাকা ছিল মাস্কে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প