রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিপদমুক্ত নন ট্রাম্প: চিকিৎসক
বিপদমুক্ত নন ট্রাম্প: চিকিৎসক
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ হোয়াইট হাউসে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বর সেরেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত নন। প্রেসিডেন্টের চিকিৎসক সিন কনলি এক বিবৃতিতে স্থানীয় সময় গতকাল শনিবার এ তথ্য জানান।
ওই বিবৃতিতে কনলি বলেন, ‘তিনি বিকেলের বেশির ভাগ সময় কর্মব্যস্ত ছিলেন। হাসপাতালের বিশেষ কক্ষে তিনি সহজভাবে চলাফেরা করেছেন।’ তাঁকে নিয়ে চিকিৎসকেরা আশাবাদী বলেও জানান কনলি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ সপ্তাহে তাঁর এশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্তাগাস স্থানীয় সময় গতকাল শনিবার এক বিবৃতিতে জানান, তিনি জাপান সফর করবেন। তবে দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়ায় পরিকল্পিত সফর কাটছাঁট করবেন।
আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক টোকিওতে থাকবেন। সেখানে তিনি অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ওর্তাগাস আরও জানান, এ মাসেই পম্পেও আবার এশিয়া সফর করবেন।
করোনায় সংক্রমিত হওয়ার পর চিকিৎসার জন্য ট্রাম্পকে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হয়। তিনি ওয়ালটার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। ফার্স্ট লেডি মেলানিয়াও করোনায় সংক্রমিত।
ট্রাম্প-মেলানিয়া ছাড়াও গতকাল শনিবার সকালে জানা গেছে, হোয়াইট হাউসের সাবেক কাউন্সেলর কেলিঅ্যান কনওয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিয়েনও করোনায় সংক্রমিত হয়েছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য থম টিলিস ও মাইক লি করোনায় সংক্রমিত হয়েছেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 