শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রায় ট্রাম্প, ‘উন্মাদনা’ বললেন চিকিৎসক
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রায় ট্রাম্প, ‘উন্মাদনা’ বললেন চিকিৎসক
১৬৩৭ বার পঠিত
সোমবার, ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রায় ট্রাম্প, ‘উন্মাদনা’ বললেন চিকিৎসক

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্ত রাষ্ট্র থেকেঃ মেরিল্যান্ডের ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে সমালোচনার মুখে পড়েছেন করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় হাসপাতালের একজন চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিরি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সমর্থকদের অভিবাদন জানাতে মোটর শোভাযাত্রায় যোগ দেন এবং এরপরই আবার হাসপাতালে ফিরে গেছেন।
ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প মাস্ক পরে গাড়িতে বসে আছেন। হাত নাড়ছেন সমর্থকদের উদ্দেশে। কোভিডে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িতে সিক্রেট সার্ভিসের লোকজনও রয়েছেন।
ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়ার পর থেকেই বাইরে রাস্তায় তাঁর সমর্থকদের জড়ো হতে দেখা যায়। আমেরিকার পতাকা গায়ে জড়িয়ে, কেউ কেউ মাস্ক পরে, কেউ কেউ মাস্ক না পরে ডোনাল্ড ট্রাম্পের দ্রুত সেরে উঠার জন্য স্লোগান তার সমর্থকেরা। পতাকা মোড়া গাড়ির বহর নিয়েও হাসপাতাল সংলগ্ন এলাকায় একের পর এক মোটর শোভাযাত্রায় যোগ দেন তারা।
ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে জড়ো হন ট্রাম্পের সমর্থকেরা।
ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস ট্রাম্পের এমন মোটরযাত্রাকে ‘উন্মাদনা’ বলেছেন। তিনি বলেন, গাড়ির মধ্যে থাকা প্রত্যেকের জীবন এতে ঝুঁকিতে পড়বে। ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে না থেকে রাজনৈতিক এমন নাটকের জন্য কেউ মারাও যেতে পারে বলে এই চিকিৎসক মনে করেন।
প্রেসিডেন্সিয়াল হিস্টোরিয়ান মাইকেল বিশ্লস এক টুইটে বলেন, ‘কেন একজন অসুস্থ প্রেসিডেন্ট সমর্থকদের অভিবাদন জানাতে হাসপাতালের বাইরে যাবেন? গাড়ির মধ্যে থাকা সিক্রেট সার্ভিসের লোকজনকে কেন তিনি স্বাস্থ্যঝুঁকিতে ফেলবেন?’
প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের চেয়ারম্যান হাকিম জেফরিস টুইট করে বলেছেন, ‘(করোনায়) যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ লাখ ৫ হাজার মানুষ মারা গেছেন। আমাদের প্রয়োজন নেতৃত্ব। আমাদের ফটো প্রদর্শনী প্রয়োজন নেই।’
তবে, সমালোচনার মুখে ট্রাম্প টুইটারে এক ভিডিওতে বলেছেন, সমর্থকদের তিনি ‘সারপ্রাইজ’ দিচ্ছেন। তিনি আরও বলেন, সংক্রমিত হয়ে কোভিড ১৯ রোগ নিয়ে তিনি অনেক জেনেছেন। স্কুলে গিয়ে জানার মতো করে জেনেছেন। বিষয়টি সবাইকে জানাবেনও বলেন ট্রাম্প।
কোভিড-১৯ এ সংক্রমিত হলে রোগীদের কমপক্ষে ১৪ দিনের জন্য হলেও আইসোলেশনে থাকার নিয়ম মানা হয়। এ সময়টিতে তাঁরা অন্যদের সংক্রমিত করার উচ্চ ঝুঁকিতে থাকেন। শুক্রবার সকালেই প্রেসিডেন্ট ট্রাম্পের সংক্রমণের কথা জানানো হয়েছে। এরপর তাঁর উপসর্গ নাজুক বিবেচনা করেই হাসপাতালে স্তানান্তরিত করা হয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প