সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকাঃ করোনাকালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী জেলায় বিবস্ত্র করে নারী নির্যাতন এবং দেশব্যাপী ধর্ষণ, গন ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সোমবার বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
সাধারন মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা এ সকল বিক্ষোভে অংশ নেন। তারা ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন দেশে সুশাসনের অভাব এবং করোনাকালে প্রশাসনিক শিথিলতার সুযোগে দুর্বৃত্তরা এ সকল ঘটনা ঘটাচ্ছ। এ সকল বিক্ষোভ সমাবেশে বক্তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
নোয়াখালীর ওই পৈশাচিক ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। বাংলাদেশ হাই কোর্ট দুর্বৃত্তরা ঘটনাটির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছিল তা তুলে নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ব্যাপক সমালোচনা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গণমাধ্যমকে বলেছেন এ সকল ঘটনার দায় সরকার এড়াতে পারেনা। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধর্ষণের মত ব্যাধিকে নির্মূল করার আহ্বান জানান




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 