শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে ফিরেছেন- ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে ফিরেছেন- ট্রাম্প
১৩২০ বার পঠিত
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইট হাউসে ফিরেছেন- ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের জরুরি চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরেছেন। এক টুইট বার্তায় করোনাকে ভয় না পাওয়ার বানী দিয়েছেন এবং হোয়াইট হাউসে ফিরেই বরাবরের মতো মাস্ক খুলে ফেলেছেন।

হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে, খুব শিগগিরই নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। খবর সিএনএনের।

গত বৃহস্পতিবার করোনায় আক্রন্তের খবর দেন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া। তারপর তারা হোয়াইট হাউসে আইসোলেশনে থাকবেন বলে জানান। কিন্তু একদিন না যেতেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চারদিন থাকার পর হোয়াইট হাউসে ফেরেন তিনি।

হাসপাতালে ট্রাম্পকে মূলত রেমডিসিভির এবং আরইজিএন-কোভটু ওষুধের ডোজ দেয়া হয়। এই ওষুধে ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

যদিও করোনা হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেও তা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর জানিয়েছে। ওই রিপোর্টে উল্লেখ, প্রেসিডেন্ট ট্রাম্প তার করোনা ভাইরাস পজিটিভ হওয়ার রিপোর্ট বৃহস্পতিবার হাতে পেয়েছিলেন। তখন তিনি বিষয়টি গোপন করতে চেয়েছিলেন।

এছাড়াও সামনে নির্বাচনের কথা মাথায় রেখে সমর্থকদের চাঙ্গা রাখার জন্য রবিবার ওয়াল্টার রিড হাসপাতালের স্যুট থেকে কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে এসে মোটর গাড়িতে উঠে হাত নাড়ান ট্রাম্প। একেবারে প্রটোকল ভেঙে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন কাজে ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসকরা।

করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৭৯ হাজার ৬৪৪ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৩২ জন। তারপরও ট্রাম্প এতে নিজের অর্জন খুঁজে চলেছেন। তিনি দাবি করে আসছেন যে, তার প্রশাসন সঠিক ব্যবস্থা না নিলে করোনায় মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতো। এছাড়া অন্যান্য দেশ করোনার সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ তার।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না