শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাঃ হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের আরেক উপদেষ্টা আক্রান্ত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাঃ হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের আরেক উপদেষ্টা আক্রান্ত
১১২৮ বার পঠিত
বুধবার, ৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাঃ হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের আরেক উপদেষ্টা আক্রান্ত

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে কোভিড-১৯ আরও বিস্তৃত হয়েছে, হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার ও একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন।

গত পাঁচ দিন ধরে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন।

পরীক্ষায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে-র করোনাভাইরাস পজিটিভ আসার পর দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি ও অন্যান্য সামরিক নেতারা কোয়ারেন্টিনে থাকা শুরু করেছেন।

‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে অন্যান্য কর্মকর্তারাও স্বেচ্ছা-আইসোলেশনে থাকছেন বলে জানিয়েছে বিবিসি।

কোস্টগার্ডের ভাইস কমাড্যান্ট অ্যাডমিরাল রে-র রোগ লক্ষণ মৃদু বলে জানা গেছে।

গত সপ্তাহে অ্যাডমিরাল রে-র সঙ্গে বৈঠকে যে সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সবাই এখন কোয়ারেন্টিনে আছেন, তবে পরীক্ষায় এখনও তাদের কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি বা কারও মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছে পেন্টাগন।

অ্যাডমিরাল রে কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন তা জানা যায়নি। প্রায় ১০ দিন আগে তিনি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে সেখান থেকে না অন্য কোথাও থেকে তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের আরও অনেক কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার পরীক্ষায় অ্যাডমিরাল রের করোনাভাইরাস পজিটিভ আসে, তারপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। কোস্টগার্ডের অন্য যে সদস্যরা এই কর্মকর্তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকেই কোয়ারেন্টিনে থাকতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত সপ্তাহে অ্যাডমিরাল রের সঙ্গে বৈঠকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের প্রায় সব সদস্যই কোয়ারেন্টিনে আছেন।

জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মিলির পাশাপাশি ভাইস চিফ অব স্টাফ, সেনাবাহিনীর চিফ অব স্টাফ, নেভাল অপারেশন্স চিফ, বিমান বাহিনীর চিফ অব স্টাফ, সাইবারকম কমান্ডার, স্পেস ফোর্স চিফ, ন্যাশনাল গার্ডের প্রধান ও মেরিন কোরের ডেপুটি কমাড্যান্টও কোয়ারেন্টিনে আছেন।

শীর্ষ কর্মকর্তারা কোয়ারেন্টিনে থাকলেও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল রেডিনেস’ বা ‘মিশন ক্যাপাবিলিটিতে’ কোনো পরিবর্তন আসেনি বলে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

সামরিক বাহিনীর শীর্ষ নেতারা ‘বিকল্প কর্মক্ষেত্র’ থেকে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস পজিটিভ আসার পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা ও তার ঘনিষ্ঠ অন্যান্যরাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও আছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকনানিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর পরদিন মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস দপ্তরের আরও তিন কর্মী সদস্যের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প