শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার : তেহরানের বিবৃতি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার : তেহরানের বিবৃতি
১২৯৭ বার পঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার : তেহরানের বিবৃতি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর থেকে আজ (রোববার) সকালে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে গেছে। বিষয়টি নিয়ে আজ ভোর রাতে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আজ (১৮ অক্টোবর) থেকে ইরান কোনো আইনগত বাধা ছাড়াই যেকোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যেকোনো দেশের কাছে বিক্রি করতে পারবে।

এতে আরো বলা হয়েছে, বিশ্ব সমাজের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে উৎপাতিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
বিবৃতিতে বলা হয়েছে, ২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে ঘটা করে কোনো ঘোষণা দেয়ার প্রয়োজন নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরান-বিরোধী পদক্ষেপ নেয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আজ (রোববার) তেহরান সময় ভোররাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টায়) ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন প্রচেষ্টা আরেকবার সম্পূর্ণ ব্যর্থতার মুখোমুখি হলো।



আর্কাইভ

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র