শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুইং স্টেট ফল ঘোষণায় দেরি হতে পারে-গভর্নর টম উলফ
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুইং স্টেট ফল ঘোষণায় দেরি হতে পারে-গভর্নর টম উলফ
৯০০ বার পঠিত
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুইং স্টেট ফল ঘোষণায় দেরি হতে পারে-গভর্নর টম উলফ

বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হিসেবে ইতিমধ্যে পরিচিতি পাওয়া পেনসিলভানিয়ার ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেরি হতে পারে। রাজ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রচার করছেন গভর্নর টম উলফ। বিজ্ঞাপনটি চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত প্রচার করা হবে।

মার্কিন গণমাধ্যম দ্য হিল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য গভর্নর টম উলফ বলেছেন, রাজ্যের সব ভোট নিখুঁতভাবে গণনা করতে একটু বেশি সময় লেগে যাবে। এ কারণে ফল আসতেও দেরি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে নিরপেক্ষ ভোটারদের সংগঠন দ্য ভোটার প্রজেক্টের অর্থায়নে বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এই সংগঠনের নেতৃত্বে ডাকযোগে ভোট দেওয়া ভোটাররাও আছেন। এর উদ্দেশ্য হলো—এই করোনা মহামারিতেও সব ভোট নিখুঁতভাবে গণনা করা।

বিজ্ঞাপনে গভর্নর টম উলফ বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির এই সময়টা অনেক কঠিন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০ কোটি ভোটার ডাকযোগে ও সশরীরে আগাম ভোট দিয়েছেন। তাই এসব ভোট গণনা করা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের নির্বাচন অফিসের কর্মকর্তারা আপনাদের প্রতিবেশী, পরিবারের সদস্য ও বন্ধুসহ প্রত্যেকের ভোট গণনা করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই ফল ঘোষণা করতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি দিন লেগে যেতে পারে---

করোনাভাইরাস মহামারির এই সময়টা অনেক কঠিন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১০ কোটি ভোটার ডাকযোগে ও সশরীরে আগাম ভোট দিয়েছেন। তাই এসব ভোট গণনা করা সময় সাপেক্ষ ব্যাপার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভোটের দিনের পরে রাজ্যগুলোতে ভোট গণনার বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকযোগে দেওয়া ভোট পোস্টাল সার্ভিসের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হলে ভোটের পরেও পেনসিলভানিয়াসহ বেশ কয়েকটি রাজ্যকে ওই ভোট গণনার অনুমতি দেওয়া হয়েছে।

১ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ভোটের পর রাজ্যগুলোকে আরও দীর্ঘ সময় ধরে ভোট গণনার অনুমতি দিলে তা ভয়াবহ হবে। এই আধুনিক প্রযুক্তির যুগে ভোটের রাতে যদি আমরা ফল জানতে না পারি, তাহলে আমার মনে হয় পরিস্থিতি ভয়াবহ হবে।

এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০টি ইলেকটোরাল কলেজ ভোটের রাজ্য পেনসিলভানিয়ায় ডাকযোগে দেওয়া ভোটের ব্যালট অবশ্যই ৬ নভেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে। ৩ নভেম্বর পর্যন্ত এই ভোট গণনা করা হবে না। ৩ নভেম্বরের সাধারণ ভোট গ্রহণ শেষ হবে আজ স্থানীয় সময় রাত আটটায়। এই রাজ্যে ৬ নভেম্বরের মধ্যে সব ভোট গণনা শেষে ফল ঘোষণা করার কথা।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না