শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনঃ বাইডেন ২২৩, ট্রাম্প ২১৪
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনঃ বাইডেন ২২৩, ট্রাম্প ২১৪
১০২১ বার পঠিত
বুধবার, ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নির্বাচনঃ বাইডেন ২২৩, ট্রাম্প ২১৪

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ব্যাটেলগ্রাউন্ডগুলোর ভোট যেকোনো সময় পাল্টে দিতে পারে পুরো চিত্র। গুরুত্বপূর্ণ এসব অঙ্গরাজ্যের বেশিরভাগেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

প্রাথমিক ফলাফলে বাইডেন জিতেছেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডিস্ট্রিক অব কলম্বিয়া, ডিলাওয়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, ওরিগন, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, ইলিনয়, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন স্টেট, মেরিল্যান্ড ও ম্যাসাসুসেট।

ট্রাম্প জিতেছেন আলবামা, আরকানসাস, নেবরাস্কা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, ইদাহো, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনাসি, ইন্ডিয়ানা, কানসাস, ক্যানটাকি, লুইজিয়ানা, ওথা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, মিসোরি ও ইয়োমিং রাজ্যে।

ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোর মধ্যে বাইডেন এগিয়ে রয়েছেন- অ্যারিজোনা, মিনিসোটা ও নিউ হ্যামশায়ারে। অন্যদিকে ট্রাম্প এগিয়ে রয়েছেন- ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ওহাইয়ো, পেনিসিলভেনিয়া এবং উইসকনসিনে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য। এ বছর আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে।

এর আগে নির্বাচনের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের পক্ষে প্রথম জয় দাবি করেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, সারা দেশে আমরা সত্যিই খুব ভালো অবস্থানে আছি। ধন্যবাদ সবাইকে। ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বলেন, পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জয়ের ব্যাপারে আশবাদী তিনি। মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ব্লু ওয়াল নামে পরিচিত।

এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না