বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » আজ যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১
আজ যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তে রেকর্ড; মৃত্যু ১২০১
বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার অর্থাৎ নির্বাচনের পরের দিন নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২ হাজারের বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বুধবার অন্তত ১ লাখ ২ হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
অবশ্য করোনাবিষয়ক হালনাগাদ তথ্য সরবরাহকারী ‘ওয়ার্ল্ডোমিটার’ বলছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইসময়ে করোনায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২০১ জন।
এর আগে যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ১ লাখ ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এই রেকর্ডটি হয়েছিল গত ৩০ অক্টোবর। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দিন দেশটিতে ৯৪ হাজার ৪৬৭ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন মারা যান ১ হাজার ১৮৭ জন।
গতকাল নয়টি অঙ্গরাজ্য এক দিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের কথা জানিয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, আইডাহো, ইন্ডিয়ানা, মেইন, মিশিগান, মিনেসোটা, রোড আইসল্যান্ড, ওয়াশিংটন ও উইসকনসিন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৯৮ লাখ ২ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮৪২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ভারত।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 