বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » উপ-নির্বাচনঃ ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী
উপ-নির্বাচনঃ ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। আর সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন। ঢাকা-১৮ আসনে রাত সোয়া ৮টায় হাবিব হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৪৫১ ভোট বেশি পান তিনি।
সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয় পেয়েছেন ১৮৮৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ -১ আসনটি শুন্য হয়।
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিএনপি প্রার্থী অবশ্য নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দেয়ার দাবি করেছেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 